Tuesday, August 25, 2026

সেকশন

English
Dhaka Tribune

৩৭৫ সিসি ইঞ্জিন ক্ষমতার মোটরসাইকেল আমদানি করা যাবে

সম্পূর্ণ তৈরি অবস্থায় এসব মোটরসাইকেল আমদানির অনুমোদন দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের গেজেট প্রকাশ 

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ১২:৪৯ পিএম

দেশে সম্পূর্ণ তৈরি অবস্থায় ৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানির করা যাবে। নতুন আমদানি নীতিতে মোটরসাইকেল আমদানির ক্ষেত্রে ইঞ্জিন ক্ষমতার সীমা বাড়িয়েছে সরকার।

এর আগে, ২০২১-২৪ আমদানি নীতিতে সম্পূর্ণ তৈরি অবস্থায় ১৬৫ সিসির বেশি মোটরসাইকেল আমদানিতে বিধিনিষেধ ছিল।

সোমবার (২৪ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত নতুন আমদানি নীতির গেজেট প্রকাশ করেছে।

জানা গেছে, নতুন নীতি কার্যকর হলে আন্তর্জাতিক ব্র্যান্ডের মাঝারি ও উচ্চক্ষমতার মোটরসাইকেল সরাসরি আমদানির সুযোগ বাড়বে। তবে এতে স্থানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতার মুখে পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নতুন নীতিতে আমদানির সুযোগ বাড়াতে আরও বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে।

গেজেটে বলা হয়েছে, ঋণপত্র বা এলসির পাশাপাশি এখন থেকে মূল্যসীমা ছাড়াই ক্রয়-বিক্রয় চুক্তির মাধ্যমে পণ্য আমদানি করতে পারবেন শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের আমদানিকারকরা।

একইসঙ্গে মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড জোন) ও সেন্ট্রাল বন্ডেড ওয়্যারহাউজ প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের শিল্পে বিনিয়োগের জন্য আমদানি সুবিধা এবং রপ্তানিমুখী শিল্পে কাঁচামাল আমদানির সুযোগও সম্প্রসারণ করা হয়েছে নতুন আমদানি নীতি আদেশ ২০২৬-২৯-এ।

এর আগের আমদানি নীতি আদেশ ২০২১-২৪ অনুযায়ী এলসি ছাড়া ক্রয়-বিক্রয় চুক্তির মাধ্যমে আমদানির সুযোগ থাকলেও বিভিন্ন পণ্য ও খাতের ক্ষেত্রে নির্দিষ্ট সীমা ও শর্ত ছিল। নতুন আদেশে সেই সুযোগ আরও বিস্তৃত করে আন্তর্জাতিক বাণিজ্যে প্রচলিত পদ্ধতির সঙ্গে সামঞ্জস্য আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

   

About

Popular Links

x