Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাণিজ্যমন্ত্রী: বর্তমান সরকার ক্ষমতায় থাকতে কোনো মানুষ কষ্টে থাকবে না

তিনি বলেন, ক্রেতাদের মধ্যে রোজার আগেই বেশি করে জিনিসপত্র কিনে রাখার একটা প্রবণতা থাকে। এতে মার্কেটে হঠাৎ করে চাপ বাড়ে

আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১০:৩৯ এএম

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, “সারা পৃথিবীতে তেলের দাম বেড়ে গেছে, বিদেশ থেকে আমদানি করতে হয়। বর্তমান সরকার ক্ষমতায় থাকতে কোনো মানুষ কষ্টে থাকবে না। শেখ হাসিনা চিন্তা করেছেন, পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে নিম্নআয়ের এক কোটি মানুষের মাঝে টিসিবির পণ্য বিক্রি করার।”

সোমবার (২১ মার্চ) বিকেলে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটরিয়াম চত্বরে টিসিবির নিত্যপণ্য বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, “আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে। ক্রেতাদের মধ্যে রোজার আগেই বেশি করে জিনিসপত্র কিনে রাখার একটা প্রবণতা থাকে। এতে মার্কেটে হঠাৎ করে চাপ বাড়ে। স্বাভাবিক অবস্থা থাকলে দাম বাড়ার কোনো কারণ নেই।”

স্বল্পমূল্যে টিসিবির উপকারভোগী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “সব ধরনের ক্রাইটোরিয়া মেইনটেন করে তালিকা চূড়ান্ত করা হয়েছে ।”

মন্ত্রী আরও বলেন, “টিসিবি’র ক্ষমতা ছিল ৫ থেকে ১০ লাখ মানুষের মাঝে বিতরণের। কিন্তু আমরা এক কোটি মানুষের মাঝে রমজান মাস উপলক্ষে দুইবার টিসিবি’র পণ্য বিতরণ করছি। আমরা শুরু করেছি। রমজান মাসের মাঝামাঝি সময়ে আবার টিসিবির পণ্য দেবো। দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছেন।”

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাহাবুবুর রহমান, পুলিশ সুপার মোহা. জাহাঙ্গীর হোসেন, পৌর মেয়র আঞ্জুমান আরা বন্যাসহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

   

About

Popular Links

x