Thursday, June 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য সুসংবাদ

স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য কেবল আয়কর রিটার্ন জমা ছাড়া সব ধরনের রিপোর্টিং থেকে অব্যাহতি দেওয়া হয়েছে

আপডেট : ০৯ জুন ২০২২, ০৬:০০ পিএম

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের গুরুত্ব বিবেচনায় ২০২২-২৩ অর্থবছরে স্টার্ট-আপ উদ্যোক্তাদের ক্ষেত্রে টার্নওভার করহার দশমিক ৬০%-এর পরিবর্তে ০.১% করার প্রস্তাব দেওয়া হয়েছে। সেই সঙ্গে স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য কেবল আয়কর রিটার্ন ছাড়া সব ধরনের রিপোর্টিং থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থ বছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ কথা উল্লেখ করেন।

এছাড়া, ব্যয় সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার এবং স্টার্ট-আপ কোম্পানির লোকসান ৯ বছর পর্যন্ত সমন্বয়ের বিধান প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি উদ্যোক্তাদের জন্য ব্যয় সংক্রান্ত বিধি-নিষেধও প্রত্যাহার করা হয়েছে প্রস্তাবিত বাজেটে।

প্রস্তাবিত বাজেটে আ হ ম মুস্তফা কামাল বলেন, “ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নকে বহুমাত্রিক রূপ দিতে স্টার্ট-আপ উদ্যোগকে বিশেষ প্রণোদনা প্রদানের মাধ্যমে সম্প্রসারিত করা প্রয়োজন। প্রস্তাবিত বাজেটে স্টার্ট-আপ উদ্যোক্তাদের জন্য শুধু আয়কর রিটার্ন দাখিল ছাড়া অন্য সব রিপোর্টিংয়ের বাধ্যবাধকতা হতে অব্যাহতি এবং স্টার্ট-আপ কোম্পানির লোকসান ৯ বছর পর্যন্ত সমন্বয়ের বিধান প্রস্তাব করছি।”

অর্থমন্ত্রী আরও বলেন, “এছাড়াও আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিযোগিতার মাধ্যমে ব্যবসার প্রসারের জন্য স্টার্ট-আপ উদ্যোক্তাদের ক্ষেত্রে ব্যয় সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার ও টার্নওভার করহার দশমিক ৬০% এর পরিবর্তে ০.১% করার প্রস্তাব করছি।”

   

About

Popular Links

x