Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

অর্থমন্ত্রী: জিনিসপত্রের দাম কমে আসছে, মানুষ ভালো আছে

অর্থনীতি কি ভালো অবস্থায় আছে, মানুষ কি ভালো আছে– এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘দেশের মানুষকে জিজ্ঞেস করেন। আমি মনে করি ভালো আছে’

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ০৩:৫৪ পিএম

দেশের অর্থনীতি ভালোর দিকে দাবি করে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, “দেশের মানুষ ভালো আছে।”

রবিবার (৩ মার্চ) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এসময় অর্থ প্রতিমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব পাওয়া ওয়াসিকা আয়শা খানও উপস্থিত ছিলেন।

অর্থনীতি কি ভালো অবস্থায় আছে, মানুষ কি ভালো আছে– এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, “দেশের মানুষকে জিজ্ঞেস করেন। আমি মনে করি ভালো আছে।”

তিনি বলেন, “বাজারে জিনিসপত্রের দাম কমে আসছে, এটা আরও কমবে। ৫০,০০০ মেট্রিক টন পেঁয়াজ আসছে ভারত থেকে। এগুলো এলে দাম আরও কমে যাবে।”

অর্থমন্ত্রী বলেন, “নতুন একজন প্রতিমন্ত্রী পেয়ে ভালো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের কাজের গতি আরও বাড়বে।”

   

About

Popular Links

x