Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

অর্থমন্ত্রী: অর্থনৈতিক সংকট কেটে গেছে

অর্থমন্ত্রী বলেন, ‘দেশের মানুষের চাহিদা অনুযায়ী সব পণ্য পাওয়া যাচ্ছে। হ্যা, দাম কোনোটা বাড়ছে, কোনোটা কমছে। মুক্ত বাজার অর্থনীতি যেভাবে চলে সেভাবে চলছে’

আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০৭:০৪ পিএম

রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয় বৃদ্ধির ফলে বৈদেশিক মুদ্রা ডলারের স্বল্পতা কেটেছে উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, “অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হওয়ায় সব দ্বিধা কেটে গেছে।”

রবিবার (৩১ মার্চ) সচিবালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে প্রাক বাজেট বৈঠকে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ কথা বলেন।

এ সময় অর্থমন্ত্রী বলেন, “অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সব দ্বিধা কেটে গেছে। যারা দেশে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হবে ভেবেছিল, তাদের ধারণাও ভুল প্রমাণিত হয়েছে।”

অর্থমন্ত্রী বলেন, “এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) প্রতিনিধি এসেছিল। তারা বলেছে, আমরা অপেক্ষা করছি তোমাদের প্রস্তাবের জন্য। তোমরা আগে প্রস্তাব দাও টাকা আমরা দেব, টাকার কোনো অভাব নেই। কাজেই এরকম একটা নিশ্চয়তা পাওয়ার পর আর তো কোনো সন্দেহ নেই। কোনো দ্বিধা নেই। আমরা যেভাবে বাজেট তৈরি করি, সেভাবে এবারও বাজেট তৈরি হচ্ছে।”

মাহমুদ আলী বলেন, “আমাদের প্রতিপক্ষ বলেছিল, আর এই শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে। শ্রীলঙ্কা হয়েছে? হয়নি তো। আমরা টিকে আছি এবং আগামী বাজেট প্রণয়নের কাজ চলছে।”

অর্থমন্ত্রী আরও বলেন, “দেশের মানুষের চাহিদা অনুযায়ী সব পণ্য পাওয়া যাচ্ছে। তবে হ্যা, দাম কোনোটার বাড়ছে, কোনোটার কমছে। মুক্ত বাজার অর্থনীতি যেভাবে চলে সেভাবে চলছে।”

সভায় ইআরএফ এর পক্ষ থেকে একগুচ্ছ বাজেট প্রস্তাব তুলে ধরা হয়। অর্থমন্ত্রী এসব প্রস্তাব আগামী বাজেট প্রণয়নের ক্ষেত্রে বিবেচনা করার আশ্বাস দেন।

   

About

Popular Links

x