Friday, June 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

নতুন রূপে আসছে ১০০ টাকার নোট

বাজারে থাকা ১০০ টাকার নোটের সঙ্গে কিছু পার্থক্য থাকছে নতুন নোটের

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ০৬:০২ পিএম

শতভাগ কটন কাগজে ভার্নিশযুক্ত ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আগামী বৃহস্পতিবার থেকে বাজারে ছাড়তে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে বাজারে থাকা ১০০ টাকার নোটের সঙ্গে কিছু পার্থক্য থাকছে নতুন নোটের। 

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিজ্ঞপ্তিতে বলা হয়, উচ্চ মূল্যমানের ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য অধিকতর সুদৃঢ় করার লক্ষ্যে বিদ্যমান উন্নতমানের কোটিংকৃত দীর্ঘস্থায়ী ১০০% কটন কাগজে ইউভি কিউরিং ভার্নিশযুক্ত করে গর্ভনর ফজলে কবিরের স্বাক্ষর সম্বলিত ১৪০ মিমি X ৬২ মিমি পরিমাপের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট মুদ্রণ করা হয়েছে।

যা ৭ মার্চ (বৃহস্পতিবার)  বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন প্রচলিত এ নোটটিতে বিদ্যমান ১০০ টাকা মূল্যমান ব্যাংক নোটের ডিজাইন ও রং অপরিবর্তিত রয়েছে। এ নোটের উভয় পাশে ভার্নিশের প্রলেপ সংযোজন করা হয়েছে। ফলে নোটটি চকচকে অনুভূত হবে, স্থায়িত্ব বাড়বে, কম ময়লা হবে এবং এর ওপর কলম দিয়ে লেখা কঠিন হবে।

এছাড়া এ নোটটি ব্যবহারের সময় পূর্বের নোটের মত খসখসে অনুভূত না হয়ে কিছুটা পিচ্ছিল অনুভূত হবে বলেও কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এছাড়া, নোটের রং, ডিজাইন ও অন্যান্য সব নিরাপত্তা বৈশিষ্ট্য (জলছাপ, ওভিআই কালিতে লেখা ‘১০০’, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ৩টি বিন্দু, মাইক্রোপ্রিন্ট, খসখসে লেখা ইত্যাদি) অপরিবর্তিত থাকবে।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত ১০০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ ব্যাংক নোট হিসেবে চালু থাকবে।

   

About

Popular Links

x