Friday, June 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রস্তাবিত বাজেটকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে জামায়াতের বিক্ষোভ

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ শাখা এই বিক্ষোভের আয়োজন করে

আপডেট : ১১ জুন ২০২৬, ১০:১৬ পিএম

অর্থবছর ২০২৬-২০২৭ প্রস্তাবিত বাজেটকে ‘গণবিরোধী ও গণনিপীড়ক’ আখ্যা দিয়ে বিরোধীদল জামায়াতে ইসলামী ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে। 

বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে দলটি। 

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ শাখা এই বিক্ষোভের আয়োজন করে। বিক্ষোভ মিছিল করে জামায়াতের নেতাকর্মীরা ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

এর আগে, বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সমাবেশও করে দলটি।

সেই সমাবেশে জামায়াত নেতারা বিএনপি সরকারের প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বলেও মন্তব্য করেন। 

সমাবেশে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, “সরকার এই বাজেটে কোনো নীতিগত সংস্কারের প্রস্তাব দিতে পারে নাই। এই কারণে এটাকে গতানুগতিক বাজেট বলা হচ্ছে।” 

   

About

Popular Links

x