Thursday, October 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

নভেম্বরের ৯ দিনে রেমিট্যান্স এলো ৬৫ কোটি ডলার

এ হিসেবে দৈনিক গড়ে দেশে রেমিট্যান্স এসেছে ৭ কোটি ২৮ লাখ ডলার

আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ০৬:৫৮ পিএম

এ বছর নভেম্বর মাসের প্রথম ৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৬৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এ হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৭ কোটি ২৮ লাখ ডলার রেমিট্যান্স।

রবিবার (১০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, এ নভেম্বর মাসের প্রথম ৯ দিনে দেশে এসেছে ৬৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। আর অক্টোবরের একই সময়ে দেশে এসেছিল ৭৩ কোটি ৯৮ লাখ ডলার। সে হিসাবে এ মাসে কমেছে রেমিট্যান্স প্রবাহ।

উল্লেখ্য, নভেম্বরের প্রথম ৯ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১৯ কোটি ৯৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। এছাড়াও বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ১৫ লাখ ৬০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৪২ কোটি ১৯ লাখ ৪০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স।

প্রতিবেদনে আরও বলা হয়, নভেম্বরের ৩-৯ তারিখের মধ্যে দেশে রেমিট্যান্স এসেছে ৬১ কোটি ২৫ লাখ ৮০ হাজার ডলার। আর নভেম্বরের প্রথম তিন দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৪ কোটি ২৪ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

   

About

Popular Links

x