Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মঙ্গলবার ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে

গ্রাহকরা কার্ডের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৬:০২ পিএম

আগামীকাল মঙ্গলবার (৩১ ডি‌সেম্বর) ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। এ দিন “ব্যাংক হলিডে”। এ কারণে বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেনও। তবে নিজেদের আর্থিক হিসাব মেলাতে সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।

৩১ ডিসেম্বর ব্যাংকগুলো পঞ্জিকা বছরের আর্থিক হিসাব শেষ করে। ওইদিন বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে প্রস্তুত করা হয় বার্ষিক আর্থিক প্রতিবেদন। সে কারণে এ দিনটিকে ব্যাংক হলিডে হিসেবে ধরা হয়। ওইদিন কোনো ধরনের লেনদেন হয় না। তবে এ সময় গ্রাহকরা কার্ডের মাধ্যমে সীমার মধ্যে টাকা উত্তোলন করতে পারবেন। একইভাবে ১ জুলাইও ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়ে থাকে। ওইদিনও ব্যাংকগুলোতে অর্ধবার্ষিক প্রতিবেদন করা হয়।

নীতি অনুযায়ী ব্যাংক হলিডেতে বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য ব্যাংক গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা দাপ্তরিক কার্যক্রম করে না। শেয়ারবাজারের শেয়ারের আর্থিক লেনদেন হয় ব্যাংকের মাধ্যমে। ব্যাংক বন্ধ থাকলে দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) কোনো লেনদেন হয় না।

   

About

Popular Links

x