Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

এনবিআর চেয়ারম্যান: যারা বড় আকারের সীমা লঙ্ঘন করেছে, তা ভিন্নভাবে দেখা হবে

আন্দোলন প্রত্যাহারের পর কয়েকজন কর্মকর্তাকে অবসর, বদলি, বরখাস্ত প্রসঙ্গে তিনি কথা বলেন

আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০৮:০০ পিএম

এনবিআরে (জাতীয় রাজস্ব বোর্ড) আন্দোলনের সময় যারা অনেক বড় আকারে সীমা লঙ্ঘন করেছে, সেটি ভিন্নভাবে দেখা হবে বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবদুর রহমান খান।

সোমবার (৭ জুলাই) ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন শেষে এনবিআরের আন্দোলন-পরবর্তী সময়ে অবসর, বরখাস্ত, বদলি ইত্যাদি প্রসঙ্গে কথা বলেন তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘‘অভয় দেওয়ার জন্য এখানে (ঢাকা কাস্টমস হাউস) এসেছি। প্রত্যেকে যদি দায়িত্বশীল আচরণ করে, নিজের কাজ ঠিকভাবে সম্পন্ন করে, তাহলে তাদের ভয়ের কোনো কারণ আছে বলে আমি মনে করি না। যারা অনেক বড় আকারে সীমা লঙ্ঘন করেছে, সেটি ভিন্নভাবে দেখা হবে। সাধারণভাবে কারও কোনো ভয়ের কারণ নেই।’’

আন্দোলন প্রত্যাহারের পর এনবিআরের ১১ জন জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে দুদক অনুসন্ধ্যান শুরু করেন। এছাড়াও ৩ সদস্য ও এক কমিশনারকে অবসরে পাঠিয়েছে সরকার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘যে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, এটা সরকারের নীতিগত সিদ্ধান্ত। আন্দোলন ওই কয়েকজনে করেনি, অনেকে করেছে। সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।’’

গত অর্থবছরে ৩ লাখ ৬৮,১৭৭ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে বলে জানান এনবিআর চেয়ারম্যান। চূড়ান্ত হিসেবে এর পরিমাণ কিছুটা বাড়বে বলেও জানান তিনি।

 

   

About

Popular Links

x