Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সংসদে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল পাস

সাতটি সরকারি কলেজ একীভূত করে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলো

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ পিএম

রাজধানীর সাতটি সরকারি কলেজকে একীভূত করে উচ্চশিক্ষার মানোন্নয়নের লক্ষে “ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল ২০২৬” জাতীয় সংসদে পাস হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বিলটি উত্থাপন করেন এবং কণ্ঠভোটে তা পাস হয়।

এর আগে, গত ৮ ফেব্রুয়ারি “ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৬”-এর গেজেট প্রকাশ করা হয়েছিল, যা এখন আইনে রূপ পেল।

নতুন আইনে বলা হয়েছে, কলেজগুলো তাদের স্বতন্ত্র পরিচয় বজায় রাখবে, তবে একাডেমিকভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত থাকবে।

আইনটি কার্যকর হওয়ার ফলে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজের উচ্চশিক্ষা ও গবেষণা পরিচালনার জন্য একটি নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলো।

এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল এবং কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার ভিত্তিতে শিক্ষার্থীরা মূল ক্যাম্পাস বা অধিভুক্ত কলেজগুলোতে ভর্তির সুযোগ পাবেন।

এ ছাড়া, কলেজগুলোতে কেন্দ্রীয়ভাবে এমফিল ও পিএইচডি কার্যক্রম চালু থাকবে, পাশাপাশি শিক্ষক উন্নয়ন ও উচ্চতর প্রশিক্ষণের সুযোগও থাকবে।

   

About

Popular Links

x