বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা নিয়ে সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস।
শনিবার (১৮ এপ্রিল) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে যে, ক্লাসে অনুপস্থিত থাকলে বা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে অধ্যয়ন কর্মসূচি থেকে সরে দাঁড়ালে, শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে।
বার্তায় আরও বলা হয়েছে, যারা শিক্ষার্থী ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করবেন, তাদের অবশ্যই নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে।
মার্কিন দূতাবাস সতর্ক করেছেন, শর্ত ভঙ্গের কারণে শিক্ষার্থীর ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করলেও তা প্রত্যাখ্যাত হওয়ার ঝুঁকি থাকবে।
মার্কিন দূতাবাস শিক্ষার্থীদের সম্ভাব্য জটিলতা এড়াতে সব সময় ভিসার শর্ত মেনে চলা এবং বৈধ শিক্ষার্থী হিসেবে নিজেদের অবস্থান বজায় রাখার পরামর্শ দিয়েছে।



