Tuesday, July 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু ১৭ জুন 

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার 

আপডেট : ০৯ মে ২০২৬, ০৩:৫৭ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ১৭ জুন। 

শনিবার (৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা। 

এর আগে ডেপুটি রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, “গত ৪ মে বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে মাইগ্রেশন তালিকা ও পঞ্চম ধাপে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের ৫ মে থেকে ৭ মে রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়। আগামী ১০ মে সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ৩টার মধ্যে শিক্ষার্থীদের সশরীরে উপস্থিত হয়ে ভর্তি নিশ্চিত করতে হবে।” 

তিনি আরও বলেন, “ভর্তি নিশ্চিতকরণের সময় শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সনদ ও নম্বরপত্র, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টার থেকে সংগ্রহ করা মেডিক্যাল রিপোর্ট, অনলাইনে পূরণ করা বিষয়ভিত্তিক পছন্দক্রমের ফরম এবং প্রবেশপত্রের ফটোকপি সংশ্লিষ্ট বিভাগীয় সভাপতি ও ডিনের মাধ্যমে রেজিস্ট্রার কার্যালয়ের শিক্ষা শাখায় জমা দিতে হবে।” 

   

About

Popular Links

x