Tuesday, July 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

শিক্ষামন্ত্রী: ডিসেম্বরেই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে নতুন পাঠ্যবই

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা শেষে তিনি এ তথ্য জানান  

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ১১:২৩ এএম

নতুন শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক ৩০ নভেম্বরের মধ্যেই প্রস্তুত রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা চলাকালেই শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেওয়া হবে। 

সোমবার (৬ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, “নতুন শিক্ষাবর্ষের শুরুতেই যেন শিক্ষার্থীদের হাতে সময়মতো পাঠ্যপুস্তক পৌঁছে যায়। আমরা আশা করছি, ডিসেম্বরের বার্ষিক পরীক্ষা চলাকালেই তাদের হাতে নতুন বই তুলে দিতে পারব। প্রধানমন্ত্রীর নির্দেশ, ৩০ নভেম্বরের মধ্যেই নতুন পাঠ্যপুস্তক প্রস্তুত রাখতে হবে।”

তিনি জানান, পাঠ্যপুস্তক ছাপার দরপত্র প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। আগামী আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই সব কার্যাদেশ (ওয়ার্ক অর্ডার) দেওয়া হবে। এরপর প্রকাশকেরা বই ছাপার কাজ শুরু করবেন।

শিক্ষামন্ত্রী আরও জানান, পাঠ্যপুস্তক ছাপা ও বিতরণ কার্যক্রম তদারকিতে শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রস্তুত রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

   

About

Popular Links

x