Wednesday, September 30, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাদির নাম মুছে হলের ফটকে ফিরছে শেখ মুজিবের নাম

বুধবার হলের ফটক থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখাটি মুছে ফেলার কাজ শুরু হয় 

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের ফটকে আবারও আগের নামফলক ফিরিয়ে আনা হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য। 

‘শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে সেখানে পুনরায় ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা হবে। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে হলের ফটক থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখাটি মুছে ফেলার কাজ শুরু হয়। 

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী জানান, গত সিনেটে আগের সব নাম আগের মত রাখার সিদ্ধান্ত হয়েছে। এখন সেটাই করা হচ্ছে। 

এর আগে, ২০২৫ সালের ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর শেখ মুজিবুর রহমান হলের গেইটের আগের নামফলক মুছে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা হয়। 

পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এ হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ রাখার দাবি জানায়। 

   

About

Popular Links

x