Saturday, October 31, 2026

সেকশন

English
Dhaka Tribune

এইচএসসিতে অকৃতকার্যদের নিয়ে সরকারের সুখবর

এ বছর এক ও দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীর সংখ্যা  ৪,২২,৯০৫ জন

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০২:৩৬ পিএম

এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীরা এক মাসের মধ্যে কেবল অকৃতকার্য হওয়া বিষয়ে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন। 

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ কথা জানান। এর আগে, এইচএসসি ও সমমানের ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। 

প্রচলিত নিয়মানুযায়ী, একটি বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে একজন শিক্ষার্থীকে দীর্ঘ এক বছর অপেক্ষা করতে হয়। সম্প্রতি রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণসাক্ষরতা অভিযানের আয়োজন করা হয়। 

অকৃতকার্য বিষয়ে ফল প্রকাশের তিন মাসের মধ্যে আবার পরীক্ষা নেওয়ার দাবি ওঠে। এসময় এতে শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ তৈরি হয় বলেও দাবি করা হয়। 

এসময় গণসাক্ষরতা অভিযানের দাবির বিষয়টিকে ইতিবাচকভাবে বিবেচনা করছে সরকার বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক এ উপদেষ্টা। 

শনিবার প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এ বছর এক ও দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীর সংখ্যা  ৪,২২,৯০৫ জন।

 

   

About

Popular Links

x