Wednesday, November 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে পরীক্ষকদের জন্য বিশেষ নির্দেশনা

মঙ্গলবার ঢাকা বোর্ডের এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পিএম

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য পরীক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা বোর্ডের এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়। 

আদেশে জানানো হয়, ১১ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের কাজ চলবে।

বোর্ডের ৪ নম্বর ভবনের ৭ম ও ৮ নম্বর তলায় অবস্থিত উচ্চমাধ্যমিক পরীক্ষা শাখায় নির্ধারিত দিনগুলোতে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে এই কার্যক্রম পরিচালিত হবে।

আদেশে আরও উল্লেখ করা হয়, পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের কাজটি অতীব গুরুত্বপূর্ণ। তাই বোর্ডে নিয়োগপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তাদের সময়মতো উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষদের অনুরোধ করা হয়েছে।

বোর্ড আরও জানিয়েছে, নিয়োগপ্রাপ্ত পরীক্ষকদের জন্য খাতা পুনর্নিরীক্ষণের এই কাজটি অফিশিয়াল দায়িত্ব হিসেবে গণ্য হবে এবং ঢাকা বোর্ডের প্রচলিত নিয়মানুযায়ী তাদের নির্ধারিত সম্মানী প্রদান করা হবে।

   

About

Popular Links

x