Tuesday, July 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্টামফোর্ডের সাংবাদিকতা বিভাগের সাবেক-বর্তমান শিক্ষার্থীদের ইফতার

ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে বিশ্ববিদ্যালয়টির সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ০৬:৫২ পিএম

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যায়ন বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হলো “ইফতার ও দোয়া-২০২৫”।

শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরী ক্যাম্পাসের অডিটরিয়ামে হয় এই আয়োজন।

এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে বিশ্ববিদ্যালয়টির সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

এই আয়োজনে উপস্থিত ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ও কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন কাজী আব্দুল মান্নান, সহযোগী অধ্যাপক মোশাররফ হোসেন, সহযোগী অধ্যাপক সামিয়া আসাদী, সহকারী অধ্যাপক তানিয়া সুলতানাসহ বিভাগের শিক্ষকরা।

আয়োজনে সংক্ষিপ্ত বক্তব্যে সাংবাদিক ও গণমাধ্যম অধ্যায়ন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আলী আফতাব ভূঁইয়া বলেন, “সাংবাদিকতা বিভাগের এই মিলনমেলা সবার সঙ্গে কুশলাদি বিনিময়ের অন্যতম মাধ্যম।”

ইফতার তথা মিলনমেলার এমন আয়োজন অব্যাহত রাখার জন্য বিভাগের শিক্ষার্থীদের আহ্বান জানান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত।

এছাড়াও, অ্যালামনাই অ্যাসোসিয়েশন কমিটির অন্যান্য সদস্যরাও ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রতিবছরের মতো এবারও ইফতারের আয়োজনে সাংবাদিকতা বিভাগের সাবেক-বর্তমানের মিলনমেলায় পরিণত হয় এই আয়োজন। বিভাগের শিক্ষার্থীরা জানান, প্রতি রমজানে এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন তারা। এ যেন ঈদের আগেই আরেক ঈদ আনন্দ তাদের জন্য। ভবিষ্যতে সবার সম্মিলনে একে-অপরের পাশাপাশি থাকার আশাবাদ ব্যক্ত করেন সবাই।

   

About

Popular Links

x