Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

পূর্ণ কর্মবিরতিতে প্রাথমিকের সহকারী শিক্ষকরা

আন্দোলনকারীরা একে বলছেন পূর্ণদিবস কর্মবিরতি

আপডেট : ২৬ মে ২০২৫, ১১:৩২ এএম

পূর্ণ কর্মবিরতি শুরু করেছেন আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। প্রাথমিকের সহকারী শিক্ষকদের সংগঠনগুলোর মোর্চা প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি চলছে।

সোমবার (২৬ মে) থেকে তাদের এই লাগাতার কর্মবিরতি শুরু হয়েছে। আন্দোলনকারীরা একে বলছেন পূর্ণদিবস কর্মবিরতি।

মোর্চাভুক্ত সংগঠন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি মো. আনিসুর রহমান বলেন, “আমরা স্কুলে এসেছি। শিক্ষার্থীরাও এসেছে। তবে ক্লাস চলছে না। শিক্ষকরা স্কুলেই অবস্থান করছেন।”

সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে একাদশ গ্রেডে বেতন নির্ধারণ, চাকরির ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন ও প্রধান শিক্ষকের শতভাগ পদে সহকারী শিক্ষকদের পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি দেওয়ার দাবিতে শিক্ষকরা এ আন্দোলন করছেন।

সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এ কর্মসূচি পালন করছেন বলে দাবি করেন তিনি।

এ তিন দাবিতে গত ৫ মে থেকে ১৫ মে পর্যন্ত দিনে এক ঘণ্টা, ১৬ মে থেকে ২০ মে পর্যন্ত দুই ঘণ্টা, ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। এবার শুরু হল তাদের পূর্ণ কর্মবিরতি।

প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি বলেন, “প্রাথমিক শিক্ষা মহাপরিচালকের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তিনি আমাদের পদোন্নতি ও উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসনের আশ্বাস দিয়েছেন। একইসঙ্গে একাদশ গ্রেডে বেতনের প্রস্তাব পাঠানোর কথাও বলেছেন। তবে আমরা আশ্বাসে বিশ্বাসী নই।”

   

About

Popular Links

x