Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

এশিয়ায় প্রথমবার ইউরোভিশন সঙ্গীত প্রতিযোগিতা, অংশ নেবে বাংলাদেশ

বিশ্বের অন্যতম বড় সঙ্গীতের আসরে অন্তত ১০টি দেশের শিল্পীদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ০৪:০১ পিএম

বিশ্বের অন্যতম বড় সঙ্গীত প্রতিযোগিতা “ইউরোভিশন সঙ্গীত প্রতিযোগিতা ২০২৬” প্রথমবারের মতো এশিয়ায় আয়োজন করা হবে। এখানে বাংলাদেশসহ অন্তত ১০টি দেশ অংশগ্রহণ করবে।   

এই তালিকায় স্বাগতিক দেশ থাইল্যান্ডের সঙ্গে থাকবে বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, কম্বোডিয়া, লাওস, নেপাল এবং ভুটানের শিল্পীরাও। প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে নভেম্বরে। 

“ইউরোভিশন সঙ্গীত প্রতিযোগিতার” ৭০তম বার্ষিকী উদযাপনে সংস্কৃতি, সৃজনশীলতা এবং প্রতিভা সমৃদ্ধ অঞ্চল এশিয়ার সঙ্গে এই নতুন অধ্যায়ের সূচনা হবে জানান প্রতিযোগিতার পরিচালক মার্টিন গ্রিন।

এ বছরের মূল প্রতিযোগিতা শুরু হবে আগামী মে মাসে ভিয়েনায়। সেখানে অংশ নেবেন ৩৫টি দেশের শিল্পী। ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন পরিচালিত ইউরোভিশনের মূল গালা অনুষ্ঠান প্রতি বছর ১০ কোটিরও বেশি দর্শক উপভোগ করেন ৷

গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধের প্রভাব পড়েছে ইউরোভিশনেও। অনুষ্ঠানস্থলের বাইরে হয়েছে বিক্ষোভ। এছাড়া ইসরায়েলের অংশগ্রহণ নিয়ে মতবিরোধের কারণে আইসল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্লোভেনিয়া এবং স্পেন এবার এই প্রতিযোগিতা বর্জন করেছে।

   

About

Popular Links

x