Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

কান উৎসবে জায়গা পেল যেসব ছবি

এবারের আসরে জমা পড়েছে ১৪১টি দেশের ২,৪৯১ চলচ্চিত্র 

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০১:৪০ পিএম

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসর শুরু হতে যাচ্ছে ১২ মে। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) প্যারিসে এক সংবাদ সম্মেলনে কান উৎসবে মনোনীত সিনেমার নাম ঘোষণা করেন পরিচালক থিয়েরি ফ্রেমো।  

তিনি জানিয়েছেন, এবারের আসরে ১৪১টি দেশের ২,৪৯১ চলচ্চিত্র জমা পড়েছে।  

আন্তর্জাতিক গণমাধ্যম ভ্যারাইটি-র প্রতিবেদন অনুযায়ী, গত বছরের তুলনায় এবার হলিউডের ওপর নির্ভরতা কমিয়ে আন্তর্জাতিক ও স্বতন্ত্র চলচ্চিত্রের উপস্থিতিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। মূল প্রতিযোগিতা বিভাগে মার্কিন যুক্তরাষ্ট্রের একমাত্র সিনেমা হিসেবে স্থান করে নিতে পারে ইরা স্যাকসের 'দ্য ম্যান আই লাভ'।  

এবারের আসরের উদ্বোধনী ছবি দ্য ইলেকট্রিক কিস, যা নির্মাণ করেছেন পিয়েরে সালভাদোরি। আর জুরিবোর্ডের সভাপতিত্ব করবেন দক্ষিণ কোরিয়ার বিখ্যাত পরিচালক পার্ক চান উক। ২৩ মে সমাপনী আয়োজনে স্বর্ণ পাম জয়ী সিনেমার নামও ঘোষণা করবেন তিনি।

এছাড়া বিশেষ সম্মাননা অনারারি পাম দ’অর প্রদান করা হবে প্রখ্যাত শিল্পী বারব্রা স্ট্রেইস্যান্ড ও নির্মাতা পিটার জ্যাকসনকে।

মূল প্রতিযোগিতায় পাঁচজন ফরাসি নারী পরিচালকের চলচ্চিত্র স্বর্ণ পামের জন্য মনোনীত হয়েছে। তারা হলেন – লিয়া মাইসিয়াস, জান হেরি ও শার্লিন বুর্জোয়া ট্যাকেট।  

মূল প্রতিযোগিতায় থাকবে যে চলচ্চিত্রগুলো

মিনোটর (আন্দ্রে জিভিয়াজিন্তসেভ, রাশিয়া)

দ্য বিলাভেড (রদ্রিগো সরোগোয়েন, স্পেন)

দ্য ম্যান আই লাভ (ইরা স্যাক্স, যুক্তরাষ্ট্র)

ফাদারল্যান্ড (পাওয়েল পাওলিকোস্কি, পোল্যান্ড)

মৌলিন (লাজলো নেমেস, হাঙ্গেরি)

স্টোরিস অব দ্য নাইট (লিয়া মাইসিয়াস, ফ্রান্স)

ফিয়র্ড (ক্রিস্টিয়ান মুনজিউ, রোমানিয়া)

আওয়ার স্যালভেশন (এমানুয়েল মারে, ফ্রান্স)

জেন্টেল মনস্টার (মারি ক্রুটজার, অস্ট্রিয়া)

নাগি নোটস (কোজি ফুকুদা, জাপান)

হোপ (না হং-জিন, দক্ষিণ কোরিয়া)

শিপ ইন দ্য বক্স (হিরোকাজু কোরে-এদা, জাপান)

দ্য আননোন (আর্থার হারারি, ফ্রান্স)

গ্যারান্টি (জান হেরি, ফ্রান্স)

অল অব অ্যা সাডেন (রিয়ুসুকে হামাগুচি, জাপান)

দ্য ড্রিমড অ্যাডভেঞ্চার (ভালেস্কা গ্রিসেবাখ, জার্মানি)

কাওয়ার্ড (লুকাস ডন্ট, বেলজিয়াম)

দ্য ব্ল্যাক বল (হাভিয়ার আমব্রোসি, হাভিয়ার কালভো; স্পেন)

অ্যা ওম্যান’স লাইফ (শার্লিন বুর্জোয়া-ট্যাকেট, ফ্রান্স)

প্যারালাল টেলস (আসগর ফারহাদি, ইরান)

বিটার ক্রিসমাস (পেদ্রো আলমোদোভার, স্পেন)

প্রতিযোগিতার বাইরে

দি ইলেক্ট্রিক কিস (পিয়ের সালভাদোরি, ফ্রান্স)

ডায়মন্ড (অ্যান্ডি গার্সিয়া, যুক্তরাষ্ট্র)

হার প্রাইভেট হল (নিকোলাস উইন্ডিং রেফন, ডেনমার্ক)

অ্যাবান্ডনমেন্ট (ভিনসেন্ট গ্যারেনক, ফ্রান্স)

কর্ম (গিয়ুম কানে, ফ্রান্স)

দি অবজেক্ট অব দ্য টাইম (আনিস জাওয়ি, ফ্রান্স)

দ্যু গল: দি আয়রন এজ (অ্যান্টোনিন বোদ্রি, ফ্রান্স)

স্পেশাল স্ক্রিনিংস

জন লেনন: দ্য লাস্ট ইন্টারভিউ (স্টিভেন সোডারবার্গ, যুক্তরাষ্ট্র)

অ্যাভেডন (রন হাওয়ার্ড, যুক্তরাষ্ট্র)

দ্য সারভাইভারস অব চে (ক্রিস্টোফে রেভেইল্লে, ফ্রান্স)

ওয়ান্ডারফুল মর্নিংস (আভরিল বেসন, ফ্রান্স)

মিডনাইট স্ক্রিনিংস

কলোনি (ইয়ন সাং-হো, দক্ষিণ কোরিয়া)

রোমা ইলাস্টিকা (বার্ট্রান্ড মান্ডিকো, ফ্রান্স)

স্যাঙ্গুইন (মারিয়ন লে করোলার, ফ্রান্স)

ফুল ফিল (কোয়েন্টিন ডুপিয়েক্স, ফ্রান্স)

জিম কুইন (নিকোলাস আথানে, মার্কো নুয়েন; ফ্রান্স)

কান প্রিমিয়ার

প্রপেলার ওয়ান-ওয়ে নাইট কোচ (জন ট্রাভোল্টা, যুক্তরাষ্ট্র)

কোকুরোজো: দ্য সামুরাই অ্যান্ড দ্য প্রিজনার (কিয়োশি কুরোসাওয়া, জাপান)

হাইমসুচুং (ফলকার শলন্ডর্ফ, জার্মানি)

দ্য থার্ড নাইট (ড্যানিয়েল অঁতুইল, ফ্রান্স)

আঁ সাঁর্তে রিগা

এভরিটাইম (সান্দ্রা উলনার, অস্ট্রিয়া)

আই উইল বি গন ইন জুন (ক্যাথারিনা রিভিলিস, রাশিয়া)

ইয়েসটারডে দ্য আই ডিড নট স্লিপ (রাকান মায়াসি, জার্মানি)

দ্য মেল্টডাউন (ম্যানুয়েলা মারতেল্লি, চিলি)

ক্লাব কিড (জর্ডান ফার্স্টম্যান)

টিনেজ সেক্স অ্যান্ড ডেথ অ্যাট ক্যাম্প মায়াজমা (জেন শোনব্রুন, যুক্তরাষ্ট্র)

দ্য সুইটেস্ট (লায়লা মারাকশি, ফ্রান্স-মরক্কো)

 

   

About

Popular Links

x