Sunday, June 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

দুরন্ত টিভির ঈদ আয়োজনে থাকছে যে চমক

গল্পে, রঙে, আনন্দে ভরপুর দুরন্তর ঈদ আয়োজনের ৫ দিনে দেখানো হবে ৫টি চলচ্চিত্র

আপডেট : ২১ মে ২০২৬, ০৩:২৫ পিএম

আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে এবছর ৫ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালা সম্প্রচার করবে দুরন্ত টেলিভিশন। গল্পে, রঙে, আনন্দে ভরপুর দুরন্তর ঈদ আয়োজনের ৫ দিনে দেখানো হবে ৫টি চলচ্চিত্র। এছাড়াও প্রতিটি অনুষ্ঠানেই থাকছে ভিন্নধর্মী গল্প ও উপস্থাপনা। 

চলুন একনজরে দেখে আসি দুরন্ত টিভির বিশেষ আয়োজনে কী কী থাকছে।

ঈদের দিন

ঈদের দিন প্রচারিত হবে- সকাল ৭টা ৩০ মিনিটে গানের অনুষ্ঠান “রঙের খেলায় সুরের ভেলায়-ঈদ আড্ডা”, সকাল ৯টায় ও রাত ৮টা ৩০ মিনিটে ঈদ ধারাবাহিক নাটক “হৈ হৈ হল্লা”র ১ম পর্ব, সকাল ১০টায় ও বিকাল ৫টায় রুনা খানের সঞ্চালনায় ফ্যামিলি গেইম শো “দুরন্ত ফ্যামিলি”র ১ম পর্ব, সকাল ১১টায় ও সন্ধ্যা ৬টায় শিশুদের ব্যান্ড শো “দুরন্তপনা”, গান গাইবে ব্যান্ড “এসেইস”, সকাল ১১টা ৩০ মিনিটে ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রান্নার অনুষ্ঠান “বানাই মজার খাবার মা বাবা আর আমি”। বিকাল ৩টায় ও রাত ১০টায় প্রচারিত হবে সিনেমা “স্টুয়ার্ট লিটল” ও “ক্লাউডি উইথ এ চান্স অফ মিটবলস্”।

২য় দিন

ঈদের ২য় দিন প্রচারিত হবে - সকাল ৯টায় ও রাত ৮টা ৩০ মিনিটে ঈদ ধারাবাহিক নাটক “হৈ হৈ হল্লা”র ২য় পর্ব, সকাল ১০টায় ও বিকাল ৫টায় রুনা খানের সঞ্চালনায় ফ্যামিলি গেইম শো “দুরন্ত ফ্যামিলি”র ২য় পর্ব, সকাল ১১টায় ও সন্ধ্যা ৬টায় শিশুদের ব্যান্ড শো “দুরন্তপনা”, গান গাইবে ব্যান্ড “খোলাছাদ আনলিমিটেড”, সকাল ১১টা ৩০ মিনিটে ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রান্নার অনুষ্ঠান “বানাই মজার খাবার মা বাবা আর আমি”। বিকাল ৩টায় ও রাত ১০টায় প্রচারিত হবে সিনেমা “স্টুয়ার্ট লিটল ২” ও “ক্লাউডি উইথ এ চান্স অফ মিটবলস্ ২”।

৩য় দিন

ঈদের ৩য় দিন প্রচারিত হবে - সকাল ৯টায় ও রাত ৮টা ৩০ মিনিটে ঈদ ধারাবাহিক নাটক “হৈ হৈ হল্লা”র ৩য় পর্ব, সকাল ১০টায় ও বিকাল ৫টায় রুনা খানের সঞ্চালনায় ফ্যামিলি গেইম শো “দুরন্ত ফ্যামিলি”র ৩য় পর্ব, সকাল ১১টায় ও সন্ধ্যা ৬টায় শিশুদের ব্যান্ড শো “দুরন্তপনা”, গান গাইবে ব্যান্ড “গঙ্গাফড়িং”, সকাল ১১টা ৩০ মিনিটে ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রান্নার অনুষ্ঠান “বানাই মজার খাবার মা বাবা আর আমি”। বিকাল ৩টায় ও রাত ১০টায় প্রচারিত হবে সিনেমা “হোটেল ট্রান্সিলভেনিয়া” ও “মায়া দ্য বী: দ্য গোল্ডেন অর্ব”।

৪র্থ দিন

ঈদের ৪র্থ দিন প্রচারিত হবে - সকাল ৯টায় ও রাত ৮টা ৩০ মিনিটে ঈদ ধারাবাহিক নাটক “হৈ হৈ হল্লা”র ৪র্থ পর্ব, সকাল ১০টায় ও বিকাল ৫টায় রুনা খানের সঞ্চালনায় ফ্যামিলি গেইম শো “দুরন্ত ফ্যামিলি”র ৪র্থ পর্ব, সকাল ১১টায় ও সন্ধ্যা ৬টায় শিশুদের ব্যান্ড শো “দুরন্তপনা”, গান গাইবে ব্যান্ড “বিসর্গ”, সকাল ১১টা ৩০ মিনিটে ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রান্নার অনুষ্ঠান “বানাই মজার খাবার মা বাবা আর আমি”। বিকাল ৩টায় ও রাত ১০টায় প্রচারিত হবে সিনেমা “ভিক দ্য ভাইকিং: দ্য ম্যাজিক সোর্ড” ও “দ্য হান্ট ফর হ্যানিবল”স ট্রেজার”।

৫ম দিন

ঈদের ৫ম দিন প্রচারিত হবে - সকাল ৯টায় ও রাত ৮টা ৩০ মিনিটে ঈদ ধারাবাহিক নাটক “হৈ হৈ হল্লা”র ৫ম পর্ব, সকাল ১০টায় ও বিকাল ৫টায় রুনা খানের সঞ্চালনায় ফ্যামিলি গেইম শো “দুরন্ত ফ্যামিলি” র ৫ম পর্ব, সকাল ১১টায় ও সন্ধ্যা ৬টায় শিশুদের ব্যান্ড শো “দুরন্তপনা”, গান গাইবে “তমাল ও পৃথিয়া”, সকাল ১১টা ৩০ মিনিটে ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রান্নার অনুষ্ঠান “বানাই মজার খাবার মা বাবা আর আমি”। বিকাল ৩টায় ও রাত ১০টায় প্রচারিত হবে সিনেমা “মীয়া অ্যান্ড মি: দ্য হিরো অফ সেন্টোপিয়া” ও “অ্যাট আই লেভেল”।

   

About

Popular Links

x