Sunday, June 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

নজরুল জয়ন্তীতে দুরন্ত’র বিশেষ আয়োজন

 চলুন দেখে আসি বিশেষ এ দিনটিতে কী কী আয়োজন থাকছে টেলিভিশনটিতে

আপডেট : ২৩ মে ২০২৬, ০৬:২৬ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠান সাজিয়েছে দুরন্ত টেলিভিশন। চলুন দেখে আসি বিশেষ এ দিনটিতে কী কী আয়োজন থাকছে টেলিভিশনটিতে।

গানের পাখি বুলবুল
 
কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কিছু গান নিয়ে দুরন্ত’র বিশেষ আয়োজন সাজিয়েছে “গানের পাখি বুলবুল”। 

এতে গান গেয়েছে দুরন্ত’র বন্ধুরা - দেবষ্মিতা কুন্ডু, আনন্দী ঘোষ, আহনাফ নবী আরিক, তানচৈ বালা তিথী আর তাশফিয়া তাসনিম গুনগুন। 

অনুষ্ঠানটি প্রচারিত হবে ২৫ মে, সকাল ৮টায় আর সন্ধ্যা ৬টায়। পরিচালনা করেছেন ফরিদা লিমা। 

সকাল বেলার পাখি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে দুরন্ততে দেখা যাবে “সকাল বেলার পাখি”। বিশেষ এই আয়োজনে কবির বিখ্যাত কিছু কবিতার নাটকীয় উপস্থাপনা করেছে “কল্পরেখা”র ছোট্ট বন্ধুরা। 
অনুষ্ঠান পরিচালনা করেছেন ফরিদা লিমা। প্রচারিত হবে ২৫ মে, সকাল ৯টা ৩০ মিনিটে ও সন্ধ্যা ৭টায়।

এছাড়াও সকাল ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে নৃত্যানুষ্ঠান “উন্নত মম শির”।

   

About

Popular Links

x