Sunday, June 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

আজ রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর মৃত্যুবার্ষিকী 

‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’ গানের স্রষ্টা রুদ্র

আপডেট : ২১ জুন ২০২৬, ০৫:১২ পিএম

‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’ গানের স্রষ্টা তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯১ খ্রিস্টাব্দের ২১ জুন মাত্র ৩৫ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। 

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ ১৯৫৬ খ্রিষ্টাব্দের ১৬ অক্টোবর বরিশাল রেড ক্রস হাসপাতালে জন্মগ্রহণ করেন। তার মায়ের নাম শিরিয়া বেগম, বাবার নাম শেখ ওয়ালিউল্লাহ। তাদের স্থায়ী নিবাস বাগেরহাট জেলার মোংলা থানার অন্তর্গত সাহেবের মেঠ গ্রামে। তবে পিতার কর্মস্থল ছিল বরিশাল। তার বাবা ছিলেন চিকিৎসক। 

১০ ভাই বোনের মাঝে তিনিই ছিলেন সবার বড়। বাড়ির পাশেই ছিল নানাবাড়ি, তাই ছোটবেলার অধিংকাশ সময়টাই কবি তার নানাবাড়িতে কাটিয়েছেন। আর সেই নানাবাড়ির পাঠশালাতেই তার লেখাপড়ার হাতেখড়ি হয়। এমনকি লেখালেখির আগ্রহও সৃষ্টি ওই নানাবাড়ি থেকেই। নানাবাড়িতে সেসময় ‘বেগম’ আর কলকাতার ‘শিশুভারতী’ পত্রিকা আসত নিয়মিত। বলাই বাহুল্য যে শিশুকালেই সাহিত্যপ্রেমী একটা সত্ত্বা তৈরি হয়েছিল তার মধ্যে।  

১৯৯১ সালের ২১ জুন তার জীবন থেমে গেলেও তার সাহিত্যিক যাত্রা থেমে যায়নি। সময়ের সঙ্গে সঙ্গে তার পাঠ আরও বিস্তৃত হয়েছে। কারণ তিনি কেবল তার সময়ের কথা বলেননি; তিনি এমন কিছু মৌলিক মানবিক প্রশ্ন উত্থাপন করেছিলেন, যা প্রতিটি সময়েই নতুনভাবে ফিরে আসে। 

   

About

Popular Links

x