Saturday, July 25, 2026

সেকশন

English
Dhaka Tribune

নাচ-গানে রবীন্দ্র সরোবরে বর্ষামঙ্গল উৎসব

পহেলা বৈশাখের মতো এটি সর্বজনীন, জনপ্রিয় ও সাংস্কৃতিক উৎসব

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৯:০৭ পিএম

হাজার বছরের সংস্কৃতি, ঐতিহ্য ও লোকজ ধারাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং দেশীয় সংস্কৃতির প্রতি ভালোবাসা, দায়বদ্ধতা ও গর্ববোধ জাগিয়ে তোলার প্রত্যয়ে বর্ষামঙ্গল পর্ষদ আয়োজন করছে ‘বর্ষা মঙ্গল উৎসব ১৪৩৩’। 

শনিবার (২৫ জুলাই ) বিকাল ৪টায় রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরের মুক্তমঞ্চে উৎসবটির উদ্বোধন অনুষ্ঠিত হয়ে রাত ৯টা পর্যন্ত নাচ গানের মধ্যে দিয়ে চলমান থাকে। 

বর্ষা মঙ্গল পর্ষদের পক্ষ থেকে জানানো হয়, বর্ষামঙ্গল উৎসবের অন্যতম লক্ষ্য হলো বাংলাদেশের বর্ষাকালীন সংস্কৃতি, ঐতিহ্য ও লোকজ জীবনধারাকে নতুন প্রজন্মের কাছে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা। 

পহেলা বৈশাখের মতো একটি সর্বজনীন, জনপ্রিয় ও জাতীয় সাংস্কৃতিক উৎসব হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ধারাবাহিকভাবে এ উৎসব আয়োজন করা হবে বলে জানিয়েছে আয়োজকরা। 

আয়োজকরা আরও জানান, বর্তমান সময়ে সাংস্কৃতিক চর্চা থেকে নতুন প্রজন্মের ক্রমবর্ধমান বিচ্ছিন্নতা এবং দেশীয় সংস্কৃতির ওপর বিভিন্ন ধরনের আগ্রাসনের প্রেক্ষাপটে এই আয়োজন বিশেষ তাৎপর্য বহন করে। 

উৎসবে বাংলাদেশের বর্ষার ঐতিহ্য ও সংস্কৃতিকে নান্দনিকভাবে তুলে ধরা হবে। অনুষ্ঠানে বর্ষার গান, কবিতা আবৃত্তি, নৃত্য পরিবেশনাসহ নানা সাংস্কৃতিক আয়োজন থাকবে। 

অনুষ্ঠানে রাজধানীর শিল্পী, কবি, আবৃত্তিশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক  এবং সর্বস্তরের সংস্কৃতিপ্রেমী মানুষ অংশ নেয়। 

   

About

Popular Links

x