Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

মারা গেছেন হেভি মেটাল কিংবদন্তি ওজি ওসবার্ন

৩ সপ্তাহ আগেই বার্মিংহামে জীবনের শেষ কনসার্টে গান করেন ‘প্রিন্স অব ডার্কনেস’ খ্যাত এই কিংবদন্তি শিল্পী

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১০:৪৫ এএম

ব্ল্যাক সাবাথের ফ্রন্টম্যান, ব্রিটিশ হেভি মেটাল কিংবদন্তি ও রকসঙ্গীতের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী ও স্বীকৃত মুখগুলোর একজন ওজি অসবোর্ন মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৬ বছর। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।

বুধবার (২৩ জুলাই) সকালে পরিবারে সদস্যদের সান্নিধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এক বিবৃতিতে অসবোর্নের পরিবার জানিয়েছে, ‘‘এই খবর জানানোর ভাষা আমাদের নেই। ওজি ওসবার্ন আজ (মঙ্গলবার) সকালে আমাদের ছেড়ে চলে গেছেন। মৃত্যুর সময় তার পাশে ছিলেন পরিবারের সদস্যরা। তিনি ছিলেন ভালোবাসায় ঘেরা।’’

তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে গত কয়েক বছর ধরে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। ২০১৯ সালে ওসবার্নের পারকিনসন রোগ ধরা পড়ে।

মাত্র ৩ সপ্তাহ আগেই নিজের শহর বার্মিংহামে জীবনের শেষ কনসার্টে গান করেন ‘‘প্রিন্স অব ডার্কনেস’’ নামে পরিচিত ওসবার্ন। এসময় মঞ্চে ছিলেন তার অনুপ্রেরণায় গড়ে ওঠা মেটালিকা, গানস এন’রোজেসসহ আরও অনেকে রক ব্যান্ডের কিংবদন্তি শিল্পীরাও। তিনি ছিলেন হেভি মেটাল ঘরানার পথপ্রদর্শক, যার কণ্ঠের ভৌতিক সুর এই ধারার বিকাশে বড় ভূমিকা রেখেছিল। একসময় মঞ্চে বাদুড়ের মাথা কেটে খাওয়ার মতো কাণ্ড ঘটিয়ে শোরগোল ফেলে দেন তিনি। মাদকাসক্তির কারণে একসময় নিজের স্ত্রীকে খুনের চেষ্টাও করেছিলেন। পরে জনপ্রিয় রিয়েলিটি শো ‘‘দ্য অসবোর্নস’’-এ পরিবারের সঙ্গে সহজ-সরল উপস্থিতির জন্য দর্শকদের ভালোবাসা কুড়ান।

   

About

Popular Links

x