Wednesday, June 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

সালমান শাহ’র দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

মামলার বাদী ও সালমান শাহ’র মামা দেহাবশেষ তোলার পূর্বের আদেশ বাতিল চেয়ে আদালতে আবেদন করেন 

আপডেট : ২৩ জুন ২০২৬, ০১:১১ পিএম

মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহ’র মৃত্যু রহস্য উদঘাটনের লক্ষ্যে কবর থেকে দেহাবশেষ তোলার যে অনুমতি দেওয়া হয়েছিল, তা বাতিল করেছেন আদালত।

মঙ্গলবার (২৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেন মামলার বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান।

মামলার বাদী এবং সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম দেহাবশেষ তোলার পূর্বের আদেশ বাতিল চেয়ে আদালতে আবেদন করেন। সেই আবেদনের শুনানি শেষে আদালত আদেশ প্রত্যাহার করেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদ গত ২০ মে আদালতে আবেদন করে সালমান শাহর দেহাবশেষ তোলার অনুমতি চান। আবেদনে তিনি উল্লেখ করেন, ঘটনার প্রায় ২৯ বছর পর আদালতের নির্দেশে রমনা থানায় হত্যা মামলা দায়ের হয়েছে এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে পুনরায় সুরতহাল ও ময়নাতদন্ত প্রয়োজন।

ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৪ মে আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে দেহাবশেষ তোলার অনুমতি দেন।

পরবর্তীতে বাদীপক্ষ ওই আদেশের বিরুদ্ধে আবেদন করলে আদালত তা পুনর্বিবেচনা করে দেহাবশেষ তোলার অনুমতি বাতিল করেন।

   

About

Popular Links

x