Thursday, June 25, 2026

সেকশন

English
Dhaka Tribune

আর্টসেলের নতুন ভোকালের নাম জানালেন লিংকন

লিংকন বলেন, ‘জীবনের চলার পথে এমন কিছু পরিস্থিতি আসে যা এড়ানো যায় না, এটা সময়ের দাবি’

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৫:৩০ পিএম

দেশের জনপ্রিয় ব্যান্ড আর্টসেল ভক্তদের জন্য দুঃসংবাদ দিলেন ব্যান্ডটির কণ্ঠশিল্পী ও গিটারিস্ট লিংকন ডি’কস্তা। জানালেন, আপাতত দেশের বাইরে থাকায় বেশ কিছুদিনের জন্য আর্টসেলের হয়ে গান গাইবেন না তিনি।

সম্প্রতি ফেসবুকে এক ভিডিওবার্তায় জনপ্রিয় এ ব্যান্ডটির সব সদস্যদের উপস্থিতিতে এ ঘোষণা দেন লিংকন নিজেই। 

ব্যান্ডের কার্যক্রম সচল রাখতে নিজের জায়গায় নতুন ভোকাল হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন তরুণ মিউজিশিয়ান বখতিয়ার হোসাইনকে।

ভিডিও বার্তায় লিংকন “আমার জীবনে এই প্রথম ব্যান্ডের সবাইকে এবং ফ্যানদের ছেড়ে দেশের বাইরে এতদিন থাকা। গত ২৭ বছরে আমি কখনো আর্টসেলের ক্লাসে অনুপস্থিত থাকিনি। কিন্তু জীবনের চলার পথে এমন কিছু পরিস্থিতি আসে যা এড়ানো যায় না। এটা সময়ের দাবি।”

ব্যক্তির চেয়ে ব্যান্ড বা প্রতিষ্ঠানের অস্তিত্ব সবসময় বড়। তার অনুপস্থিতিতে যেন আর্টসেল থেমে না যায় এবং ভক্তরা যেন কনসার্ট থেকে বঞ্চিত না হন, সেজন্য ব্যান্ডের বাকি সদস্যদের সঙ্গে আলোচনা করেই নতুন ভোকাল আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বখতিয়ার প্রসঙ্গে লিংকন জানান, “বখতিয়ার অসাধারণ একজন ভোকাল ও মিউজিশিয়ান। সে আর্টসেলের আবেগ ও লেগেসিটা বোঝে।”

এজন্য ভক্তদের উদ্দেশে তিনি কাউকে তুলনা করতে মানা করে বলেন, “কাউকে কারো সঙ্গে তুলনা করবেন না। বখতিয়ার যখন স্টেজে গাইবে, তখন তার ব্যক্তিগত যোগ্যতা ও গুণের জন্য তাকে ভালোবাসবেন, প্রশংসা করবেন। আমি দূরে থাকলেও সবসময় বখতিয়ারের সাথে ও আর্টসেলের সাথে আছি।”

   

About

Popular Links

x