প্রয়াত নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ রবিবার (৬ সেপ্টেম্বর)।
এ উপলক্ষে তার অভিনীত তিনটি সিনেমা বিনামূল্যে প্রদর্শনের আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)।
বিএফডিসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৬ সেপ্টেম্বর থেকে শুরু করে ৮ সেপ্টেম্বর পর্যন্ত সিনেমাগুলো বিনামূল্যে দেখা সুযোগ থাকছে। প্রতিদিন বিকেল ৪টায় দর্শকদের বিএফডিসি প্রাঙ্গণের ভিআইপি প্রজেকশন হলে অনুষ্ঠেয় এ আয়োজন উন্মুক্ত থাকবে সিনেমাপ্রেমী সবার জন্য।
যেসব সিনেমা দেখা যাবে
আয়োজনের প্রথম দিন ৬ সেপ্টেম্বর দেখানো হবে সালমান শাহ অভিনীত সিনেমা ‘স্বপ্নের ঠিকানা’।
দ্বিতীয় দিন ৭ সেপ্টেম্বর বিকেল ৪টায় প্রদর্শিত হবে সালমান শাহ ও মৌসুমী অভিনীত ‘কেয়ামত থেকে কেয়ামত’।
৮ সেপ্টেম্বর আয়োজনের শেষ দিন একই সময়ে প্রদর্শিত হবে সালমান শাহ ও শাবনূর অভিনীত ‘তোমাকে চাই’।



