Thursday, September 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

সারোগেসির মাধ্যমে মা হওয়ার স্বপ্ন পূরণ হলো লেনা ডানহামের 

৪০ বছর বয়সী লেনা বহু বছর ধরেই বন্ধ্যাত্ব, দীর্ঘস্থায়ী শারীরিক অসুস্থতা নিয়ে ভুগছিলেন 

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পিএম

সারোগেসির (গর্ভভাড়া প্রথা) মাধ্যমে ৪০ বছর বয়সে প্রথম কন্যাসন্তানের মা হলেন জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘গার্লস’-এর স্রষ্টা, খ্যাতিমান লেখিকা ও অভিনেত্রী লেনা ডানহাম এবং তার স্বামী লুইস ফেলবার। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) মার্কিন ফ্যাশন এবং লাইফস্টাইল ম্যাগাজিন ‘ভোগ’-এর এক নিবন্ধে ডানহাম নিজের উচ্ছ্বাসের কথা লিখেছেন। আন্তর্জাতিক সংবাদসংস্থা দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

তবে, স্বাভাবিক সময়ের তুলনায় ডানহামের কন্যা নির্ধারিত সময়ের ১৩ দিন পর পৃথিবীতে আসে। 

৪০ বছর বয়সী লেনা ডানহাম বহু বছর ধরেই তার বন্ধ্যাত্ব, দীর্ঘস্থায়ী শারীরিক অসুস্থতা এবং মাতৃত্বের স্বপ্ন নিয়ে প্রকাশ্যে খোলামেলা আলোচনা করেছেন। 

মাত্র ৩১ বছর বয়সে শারীরিক জটিলতার কারণে তার জরায়ু অপসারণ (হিস্টেরেক্টোমি) করতে হয়, যা তার মা হওয়ার স্বাভাবিক স্বপ্নকে গভীরভাবে আঘাত করেছিল। 

এই সমস্যার কারণে ডানহামকে বেশ কিছু প্রজনন-সংক্রান্ত সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছে, যা নিয়ে তিনি প্রকাশ্যে কথা বলেছেন। এর মধ্যে রয়েছে প্রায় দুই দশক ধরে চলা গুরুতর এন্ডোমেট্রিওসিস এবং ৩১ বছর বয়সে জরায়ু অপসারণের (হিস্টেরেক্টমি) মতো অস্ত্রোপচার। 

এর আগে, ২০২০ সালে ‘হার্পারস ম্যাগাজিন’-এ প্রকাশিত এক নিবন্ধে ডানহাম ব্যাখ্যা করেছিলেন কেন তিনি তথাকথিত ‘ফার্টিলিটি-ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স’ বা প্রজনন-চিকিৎসা ব্যবসার জগৎ থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন।

একটি ব্যর্থ আইভিএফ প্রক্রিয়ার পরই তিনি এই সিদ্ধান্ত নেন বলে সেই নিবন্ধে ডানহাম ব্যাখ্যা করেছেন। 

   

About

Popular Links

x