Thursday, September 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

হঠাৎ পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ নিয়ে কেন এত আলোচনা

নেটিজেনদের বড় একটি অংশ জামিলের এই সিদ্ধান্ত এবং মানসিকতার কড়া সমালোচনা করছেন

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পিএম

পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’-এর ১৩তম পর্ব প্রচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মধ্যে নতুন বিতর্ক ও আলোচনার ঝড় উঠেছে। দীর্ঘদিনের প্রেম, ত্যাগ এবং ধর্মীয় বিশ্বাসের ব্যাখ্যা টেনে ভালোবাসাকে ‘অজ্ঞতার সময়’ আখ্যা দিয়ে সম্পর্ক বিচ্ছেদের গল্প ফুটিয়ে তোলা হয়েছে এই পর্বে, যা দর্শকদের ব্যাপকভাবে নাড়া দিয়েছে।

এআরওয়াই ডিজিটাল-এর এই নাটকে জামিল চরিত্রে অভিনয় করেছেন নামির খান এবং জারিয়াবের ভূমিকায় অভিনয় করেছেন দুরেফিশান সেলিম।

গল্পে দেখা যায়, দীর্ঘদিন জারিয়াবের সঙ্গে প্রেমের সম্পর্কে থাকা এবং একসঙ্গে কিছুদিন বসবাস করার পর হঠাৎ করেই তাকে না জানিয়ে সরে যান জামিল। পরবর্তীতে একটি মাদ্রাসার নারীকে বিয়ে করে ধর্মীয় জীবনে ফিরে আসার সিদ্ধান্ত নেন তিনি। নিজের এই সিদ্ধান্তের ব্যাখ্যা চাইতে জারিয়াব তার মুখোমুখি হলে জামিল জানান, জারিয়াবের সঙ্গে কাটানো অতীত সময়টি ছিল তার জীবনের ‘অজ্ঞতার যুগ’।

কেবল প্রেম ভেঙে যাওয়ার চিত্র নয়, নাটকের এই সংলাপ ও দৃশ্যায়ন ধর্ম, বিয়ে, সম্পর্কের দায়বদ্ধতা এবং নারী-পুরুষের জন্য সমাজের ভিন্ন মানদণ্ড নিয়ে এক নতুন সামাজিক বিতর্কের জন্ম দিয়েছে। সামাজিক মাধ্যমে নেটিজেনদের বড় একটি অংশ জামিলের এই সিদ্ধান্ত এবং মানসিকতার কড়া সমালোচনা করছেন।

   

About

Popular Links

x