চার বছর পর আবারও নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের সঙ্গে কাজ করছেন চিত্রনায়িকা পরীমনি। নতুন ওয়েব ফিল্ম সেপারেশন-এ অভিনয় করছেন তিনি। শুরু হয়েছে ওয়েব ফিল্মটির শুটিং।
এর আগে, গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় স্বপ্নজাল ও গুণিন সিনেমায় অভিনয় করেছেন পরীমনি। এবার বড় পর্দার বাইরে এই নির্মাতার সঙ্গে ওয়েব ফিল্মে কাজ করছেন তিনি।
সেপারেশন-এ পরীমনির বিপরীতে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। গল্পে তারা স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন। দাম্পত্য সম্পর্কের টানাপোড়েন, দূরত্ব ও আবেগকে কেন্দ্র করে এগিয়েছে গল্প। বিচ্ছেদের আবহের এই গল্পে পরীমনিকে দেখা যাবে এক ভিন্ন চরিত্রে।
জানা গেছে, সেপারেশন মুক্তি পাবে আইস্ক্রিনে। তবে মুক্তির তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।



