মঙ্গলবার (১১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস
সংগৃহীত
ট্রিবিউন ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২২, ০১:২২ পিএমআপডেট : ১১ জানুয়ারি ২০২২, ০৪:০০ পিএম
করোনাভাইরাসে আক্রান্ত উপমহাদেশের সঙ্গীতের অন্যতম পুরোধা লতা মঙ্গেশকারকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি নামে একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
মঙ্গলবার শিল্পীর ভাইঝি রচনা জানান, করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট পাওয়ার পর ৯২ বছর বয়সী সুরসম্রাজ্ঞীকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।
রচনা বলেন, “তার স্বাস্থ্য বর্তমানে স্থিতিশীল আছে। তবে বয়স বিবেচনায় চিকিৎসকরা আমাদের পরামর্শ দিয়েছেন তাকে আইসিইউতে রাখার জন্য। বয়সের কারণে সুস্থ হতে একটু সময় লাগবে।”
লতা মঙ্গেশকর এক হাজারেরও বেশি ভারতীয় ছবিতে গান করেছেন। এছাড়া ভারতের ৩৫টি আঞ্চলিক ভাষাতে ও বিদেশি ভাষায় গান গাওয়ার একমাত্র রেকর্ডটি তারই।
খ্যাতিমান এই শিল্পী ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর তৎকালীন ইন্দোর রাজ্যের রাজধানী ইন্দোরে (বর্তমান মধ্যপ্রদেশ) জন্মগ্রহণ করেন।
১৯৮৯ সালে ভারত সরকার তাকে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করেন। তার অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০১ সালে তাকে ভারতের সর্বোচ্চ সম্মাননা ভারতরত্নে ভূষিত করা হয়। এম. এস. সুব্বুলক্ষ্মীর পর এই পদক পাওয়া তিনিই দ্বিতীয় সঙ্গীতশিল্পী।
১৯৭৪ সালে লতা মঙ্গেশকর প্রথম ভারতীয় হিসেবে রয়্যাল অ্যালবার্ট হলে সঙ্গীত পরিবেশন করেন।
কোভিড আক্রান্ত লতা মঙ্গেশকর, আইসিইউতে ভর্তি

বিষয়: