Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

এবার ভারতে জনপ্রিয় ফ্যাশন ডিজাইনারের রহস্যজনক মৃত্যু

বলিউড, টলিউডসহ বিভিন্ন অঙ্গনের তারকারা প্রত্যুষার ডিজাইন করা পোশাক পরতেন

আপডেট : ১২ জুন ২০২২, ১০:৪৩ এএম

টলিউডের (তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি) জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার প্রত্যুষা গারিমেল্লার লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩৫ বছর বয়সী প্রত্যুষা “আত্মহত্যা” করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ।

শনিবার (১১ জুন) হায়দরাবাদের বানজারা হিলসের নিজ অ্যাপার্টমেন্টের বাথরুম থেকে তার দেহ উদ্ধার করা হয়। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বলিউড, টলিউডসহ বিভিন্ন অঙ্গনের তারকারা প্রত্যুষার ডিজাইন করা পোশাক পরতেন। তার অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গেছে, প্রত্যুষা ডিপ্রেশনে ভুগছিলেন। তার নিথর দেহ উদ্ধার করে স্থানীয় ওসমানিয়া হাসপাতালে পাঠায় পুলিশ। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপার্টমেন্টের নিরাপত্তাকর্মী সেদিন বারবার ডাকাডাকি করার পরেও প্রত্যুষা দরজা খোলেননি। দরজাটি ভেতর থেকে বন্ধ ছিল, বহুবার বেল বাজিয়েও লাভ হয়নি। শেষমেশ পুলিশকে খবর দেন ওই নিরাপত্তাকর্মী। পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে ভেতরে ঢোকে। এরপর বাথরুম থেকে প্রত্যুষার দেহ উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, তাদের সন্দেহ প্রত্যুষা আত্মহত্যা করেছেন। কারণ, তার শয়নকক্ষ থেকে বিষাক্ত গ্যাস উদ্ধার করা হয়েছে। এ গ্যাস সেবন করে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

আমেরিকা থেকে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছেন প্রত্যুষা। এরপর হায়দরাবাদে ফিরে নিজের ক্যারিয়ার শুরু করেন। ২০১৩ সালে নিজের নামের ফ্যাশন লেবেল শুরু করেন তিনি। শুধু দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, বলিউডের বহু তারকার সঙ্গেও কাজ করেছেন প্রয়াত এই ফ্যাশন ডিজাইনার।

   

About

Popular Links

x