চিত্রনায়িকা মৌসুমী ও ফজলুর রহমান বাবু অভিনীত মির্জা সাখাওয়াৎ হোসেন পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র “ভাঙন” মুক্তি পাচ্ছে ১১ নভেম্বর। এরইমধ্যে ৩০টির অধিক সিনেমা হলে “ভাঙন” মুক্তি পাচ্ছে বলে নিশ্চিত করেছে প্রযোজনা সংস্থা।
প্রযুক্তিবাংলা কথাচিত্রের ব্যানারে নির্মিত জীবন-ঘনিষ্ঠ সাহিত্যনির্ভর এই চলচ্চিত্রটি নির্মিত হয়েছে “মোহন গায়েনের বাঁশি” নামক একটি ছোটগল্প অবলম্বনে।
আরও পড়ুন- সর্বকালের সেরা ভারতীয় চলচ্চিত্রের স্বীকৃতি পেলো ‘পথের পাঁচালী'
গল্পে একটি পুরনো রেলওয়ে স্টেশনকে কেন্দ্র করে হকার, বংশীবাদক, চুড়িওয়ালী, ভিখারি, পকেটমার, যৌনকর্মী, দালাল, মাদকসেবীসহ কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী মানুষের যাপিত জীবনের কথা বলা হয়েছে।
আরও পড়ুন- মিতুকে নিয়ে 'আগুন' সিনেমার শুটিংয়ে ফিরলেন শাকিব খান
সিনেমাটি প্রসঙ্গে পরিচালক মির্জা সাখাওয়াৎ হোসেন বলেন, “সিনেমাটির গল্প মানবজীবনের গভীরকে স্পর্শ করবে। মানুষ কাঁদবে। কষ্ট পাবে। শিহরিত হবে, রোমাঞ্চিত হবে। মূলত কতিপয় ছিন্নমূল মানুষের সুখ-দুঃখের উপাখ্যানই হলো ভাঙন।”
২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান প্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন মির্জা আফরিন, প্রাণ রায়, সৃষ্টি মির্জা, রাশেদা চৌধুরী, খলিলুর রহমান কাদেরী, হিমেল রাজ, আনোয়ার সিরাজী, সঞ্জয় রাজ, মিশু চৌধুরী ও মির্জা সাখাওয়াৎ হোসেনসহ প্রমুখ।



