Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

কারাগারে প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টার মামলার আসামির মৃত্যু

খোকন বরিশালের কোতোয়ালি থানার রাজধর গ্রামের বাসিন্দা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলার আসামি

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ০২:০৭ পিএম

গাজীপুরের কাশিমপুর কারাগার-২ এ বন্দী আব্দুল হোসেন খোকন (৫৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি বরিশালের কোতোয়ালি থানার রাজধর গ্রামের বাসিন্দা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলার আসামি।

শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ৮টায় হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জেল সুপার আমিরুল ইসলাম।

তিনি জানান, হরকাতুল জিহাদের (হুজি) সদস্য আব্দুল হোসেন খোকন প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা মামলায় কারাগারে ছিলেন। সকাল সাড়ে ৭টা দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, “খোকনের বিরুদ্ধে গোপালগঞ্জের মুকসুদপুর থানা এবং বরিশালের কোতোয়ালি থানায় মামলা ছিল। কারাবিধি অনুযায়ী লাশ হস্তান্তরের বিষয়ে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

   

About

Popular Links

x