Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বর্ষা: অনেকেই বলবেন ‘নেত্রী’ সিনেমার গল্প ‘জাওয়ান’ থেকে নেওয়া

‘দিন দ্য ডে’ সিনেমা দিয়ে সর্বশেষ আলোচনায় ছিলেন চিত্রনায়িকা বর্ষা। আর অপেক্ষায় রয়েছে তার ‘নেত্রী: দ্য লিডার’

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৫ পিএম

বাংলাদেশে “জাওয়ান” মুক্তি নিয়ে শুধু দর্শকরা নয়, এ দেশের তারকারাও বেশ উচ্ছ্বসিত। অনেকে হলে সিনেমাটি দেখে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। সম্প্রতি এ নিয়ে গণমাধ্যমে কথা বললেন চিত্রনায়িকা বর্ষা।

ব্লকবাস্টার সিনেমা “জাওয়ান” দেখার পর গণমাধ্যমে এই তারকা বলেন, “আমাদের সামনে ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমাটি মুক্তি পাবে। মজার বিষয় হচ্ছে- আপনারা অনেকেই বলবেন নেত্রী সিনেমার গল্প ‘জাওয়ান’ থেকে নেওয়া হয়েছে। কিন্তু এমনটা একবারেই নয়। এর শুটিং প্রায় দেড় বছর আগে হায়দ্রাবাদে করেছি।”

বর্ষা আরও বলেন, “ভালো একটি সিনেমা নির্মাণ করতে দরকার ভালো গল্প, বাজেট। আমরা হয়তো ‘জাওয়ান’ বানাতে পারব না। তবে বাংলাদেশের জায়গা থেকে সেরা কাজটা করার চেষ্টা সব সময় থাকবে।”

“দিন দ্য ডে” সিনেমা দিয়ে সর্বশেষ আলোচনায় ছিলেন চিত্রনায়িকা বর্ষা। আর অপেক্ষায় রয়েছে তার “নেত্রী: দ্য লিডার”।

   

About

Popular Links

x