Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

আসছে অনন্ত জলিলের ‘কিল হিম ২’

দেশের পাশাপাশি বিদেশেও সিনেমাটির শুটিং হবে বলে জানিয়েছেন পরিচালক মোহাম্মদ ইকবাল

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০৬:৩৪ পিএম

এ বছর ঈদ-উল-ফিতরে সারা দেশে মুক্তি পেয়েছিল অনন্ত জলিল অভিনীত “কিল হিম”। যেটির পরিচালক মোহাম্মদ ইকবাল। মুক্তির পর থেকেই বেশ আলোচনায় ছিল সিনেমাটি। এবার ঘোষণা এল আগামী বছর আসবে সিনেমাটির সিক্যুয়াল “কিল হিম ২”।

খবরটি গণমাধ্যমে জানিয়েছেন পরিচালক মোহাম্মদ ইকবাল। তিনি বলেন, “সিনেমাটির সফলতা থেকেই সিক্যুয়ালের পরিকল্পনা করা। মনে হয়েছে এটির পরবর্তী গল্পটিও দর্শক গ্রহণ করবে। এরইমধ্যে গল্প লেখার কাজ শেষ। এ নিয়ে অনন্ত ভাইয়ের সঙ্গে কথাও হয়েছে। আগামী বছর কোরবানি ঈদে পরিকল্পনা রয়েছে। আগামী বছরের শুরুর দিকে শুটিং শুরু করব।”

দেশের পাশাপাশি বিদেশেও সিনেমাটির শুটিং হবে বলে জানান ইকবাল।

অন্যদিকে, ইকবাল ব্যস্ত আছেন তার পরবর্তী সিনেমা “ডেডবডি” নিয়ে। এতে শ্যামল মাওলার সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার চিত্রনায়িকা অন্বেষা। এ ছাড়া আরও রয়েছেন- ওমর সানী, রোশান, রাশেদ মামুন অপু, মিষ্টি জাহানসহ আরও অনেকে।

   

About

Popular Links

x