Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

মা হচ্ছেন দীপিকা, জানালেন নিজেই

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৪ পিএম

কিছুদিন আগেই শোনা গিয়েছিল মা-বাবা হচ্ছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। এমন গুঞ্জনের মধ্যেই বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে এক ইনস্টাগ্রাম পোস্টে দীপিকা জানালেন, আগামী সেপ্টেম্বরে আগমন ঘটছে তাদের প্রথম সন্তানের।

দীপিকা এ দিন তার পোস্টে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে বাচ্চাদের জুতা, জামার সঙ্গে মাথার টুপি, বেলুন, ইত্যাদি দেখা যাচ্ছে। মাঝখানে উল্লেখ করা হয়েছে সন্তান আসার সময়। অর্থাৎ সেপ্টেম্বর, ২০২৪।

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং/সংগৃহীত

দীপিকার পোস্টে শুভকামনা জানিয়েছেন মাধুরী দীক্ষিত, প্রীতি জিনতা, প্রিয়াঙ্কা চোপড়া, কৃতি শ্যানন, রাকুল প্রীত সিং, ম্রুণাল ঠাকুর, ভূমি পেড়নেকর, সোনম কাপুরসহ আরও অনেকে।

সম্প্রতি লন্ডনের রয়্যাল ফেস্টিভাল হলে অনুষ্ঠিত হয় “দ্য ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) অ্যাওয়ার্ডসের” আসর। সেখানে মঞ্চে খুব সচেতনভাবে শাড়িতে বেবি বাম্প লুকানোর চেষ্টা করতে দেখা গেছে দীপিকাকে। মূলত এরপর থেকেই গুঞ্জনটা ছড়িয়ে পড়ে।

এর আগে জানুয়ারিতে ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকা বলেছিলেন, “আমি আর রণবীর বাচ্চাদের খুব ভালোবাসি। আমরা সেই দিনের অপেক্ষায় আছি, যে দিন আমাদের পরিবারে নতুন অতিথিকে নিয়ে আসতে পারব। বাড়িতে আমাকে আর রণবীরকে সাধারণ হিসেবেই দেখা হয়। সন্তানকেও এভাবেই বড় করতে চাই।”

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং/সংগৃহীত

দীপিকা-রণবীরের প্রথম আলাপ সঞ্জয় লীলা বানসালির “গোলিও কি রাসলীলা রাম-লীলার” সেটে। এরপর “বাজিরাও মাস্তানি” আর “পদ্মাবত” সিনেমাতেও স্ক্রিন শেয়ার করতে দেখা গেছে তাদের। এরপর ছয় বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালে বিয়ের পিঁড়িতে বসেন দীপিকা-রণবীর।

   

About

Popular Links

x