Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রখ্যাত রবীন্দ্র সংগীতশিল্পী সাদি মহম্মদ মারা গেছেন

মা মারা যাওয়ার পর থেকেই একটা ট্রমার মধ্যে ছিলেন শিল্পী

আপডেট : ১৩ মার্চ ২০২৪, ১১:১০ পিএম

প্রখ্যাত রবীন্দ্র সংগীতশিল্পী সাদী মহম্মদ মারা গেছেন। তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন নৃত্যশিল্পী শামীম আরা নিপা।

তিনি জানান, গেল বছরের ৮ জুলাই মা জেবুন্নেছা সলিমউল্লাহ (৯৬) বার্ধক্যজনিত রোগে মারা যান। মা মারা যাওয়ার পর থেকেই একটা ট্রমার মধ্যে ছিলেন শিল্পী সাদি মহম্মদ। মানসিকভাবে স্বাভাবিক ছিলেন না এই শিল্পী। 

সাদি মহাম্মদ রবীন্দ্রসংগীতের ওপরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

২০০৭ সালে ‘আমাকে খুঁজে পাবে ভোরের শিশিরে’ অ্যালবামের মাধ্যমে তিনি সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন। ২০০৯ সালে তার ‘শ্রাবণ আকাশে’ ও ২০১২ সালে তার ‘সার্থক জনম আমার’ অ্যালবাম প্রকাশিত হয়।

২০১২ সালে তাকে আজীবন সম্মাননা পুরস্কার দেয় চ্যানেল আই। ২০১৫ সালে বাংলা একাডেমি তাকে রবীন্দ্র পুরস্কার দেয়।

   

About

Popular Links

x