Thursday, October 29, 2026

সেকশন

English
Dhaka Tribune

দুরন্ততে আসছে স্ট্রবেরি শর্টকেক সিরিজের দুই সিনেমা!

শুক্র ও শনিবার সকাল ১০টায় প্রচারিত হবে সিনেমা দু’টির বাংলা প্রিমিয়ার 

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পিএম

সাহসী ও বুদ্ধিমতী মেয়ে স্ট্রবেরি শর্টকেক। বেকিং তার সবচেয়ে পছন্দের কাজ। অ্যাপল সিটিতে স্ট্রবেরির সঙ্গে বসবাস করে আরও অনেক বেরি বন্ধু। তাদের মজার ও রোমাঞ্চকর গল্প নিয়ে নির্মিত দুটি সিনেমার বাংলা প্রিমিয়ার হতে যাচ্ছে দুরন্ত টিভিতে।

শুক্র ও শনিবার (৩০, ৩১ অক্টোবর) সকাল ১০টায় ‘স্ট্রবেরি শর্টকেক’স স্প্রিং স্পেকট্যাকুলার’ ও ‘স্ট্রবেরি শর্টকেক’স সামার ভেকেশন’ সিনেমা দুটির বাংলা প্রিমিয়ার প্রচারিত হবে।

‘স্ট্রবেরি শর্টকেক’স স্প্রিং স্পেকট্যাকুলার’ সিনেমায় দেখা যাবে, বেকিং জগতে বিখ্যাত হওয়ার স্বপ্ন দেখে স্ট্রবেরি শর্টকেক। বসন্ত উৎসবে ফুল দিয়ে গাড়ি সাজানোর প্রতিযোগিতায় অংশ নেয় সে। বড় ও সুন্দর ফুল দিয়ে ভাসমান গাড়ি সাজাতে এক বিজ্ঞানী বন্ধুর সাহায্য নেয় স্ট্রবেরি। ওই ক্ষুদে বিজ্ঞানী এমন একটি বিশেষ তরল আবিষ্কার করে, যা গাছ ও লতাপাতাকে দানবের মতো বড় করে ফেলতে পারে।

তবে বিপদ শুরু হয় যখন পার্পল পাইম্যান ও পামকিন স্পাইস দুষ্টু বুদ্ধি করে সেই তরল চুরি করে শহরকে বিপদের মুখে ফেলে। তখন অ্যাপল সিটি রক্ষায় এগিয়ে আসে স্ট্রবেরি ও তার বেরি বন্ধুরা।

অন্যদিকে ‘স্ট্রবেরি শর্টকেক’স সামার ভেকেশন’ সিনেমায় গরমের ছুটিতে বন্ধুদের নিয়ে গ্রামের বাড়িতে যায় স্ট্রবেরি। সেখানে একের পর এক জটিল ধাঁধার সমাধান করে গুপ্তধন উদ্ধারের অভিযানে নামে বেরি বন্ধুরা। রহস্যময় এ অভিযানে তাদের সামনে আসে নানা চ্যালেঞ্জ।

পরদিন ৩১ অক্টোবর, সকাল ১০টায় দুরন্ত টিভিতে প্রচারিত হবে স্ট্রবেরি শর্টকেক ও তার বেরি বন্ধুদের আরও দুটি গল্পের সিনেমা। এগুলো হলো ‘স্ট্রবেরি শর্টকেক অ্যান্ড দ্য বিস্ট অব বেরি বগ’ এবং ‘স্ট্রবেরি শর্টকেক’স পারফেক্ট হলিডে’।

‘স্ট্রবেরি শর্টকেক অ্যান্ড দ্য বিস্ট অব বেরি বগ’ সিনেমায় স্ট্রবেরিদের শহরে শুরু হয় ‘ফ্রাইট ফল ফান ফেয়ার’ মেলা। আনন্দ-উৎসবের মধ্যে হঠাৎ শুরু হয় ভয়ংকর এক দানবের আক্রমণ। এতে শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

   

About

Popular Links

x