Saturday, October 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘থ্রি ইডিয়টস ২’ নিয়ে সুখবর দিলেন আমির খান 

তবে, মুক্তির সময়সূচি নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণার তথ্য পাওয়া যায়নি 

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পিএম

‘থ্রি ইডিয়টস ২’-এর সিক্যুয়েল নিয়ে দীর্ঘদিন ধরেই অপেক্ষায় রয়েছেন দর্শকরা। এবার সেই অপেক্ষার অবসানের ইঙ্গিত দিলেন অভিনেতা আমির খান। 

২০০৯ সালে মুক্তি পাওয়া রাজকুমার হিরানি পরিচালিত ছবিটির দ্বিতীয় কিস্তির চিত্রনাট্য নিয়ে কাজ করছেন পরিচালক। আগামী কয়েক সপ্তাহের মধ্যে চিত্রনাট্যের চূড়ান্ত সংস্করণ শুনবেন আমির। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (SGIFF) যোগ দিয়েছিলেন আমির খান। সেখানে তাকে ‘স্ক্রিন আইকন অ্যাওয়ার্ড’ দিয়ে সম্মানিত করা হয়। উৎসবের মঞ্চেই ‘থ্রি ইডিয়টস ২’ নিয়ে প্রশ্নের মুখে পড়েন অভিনেতা। তখনই ছবির অগ্রগতি সম্পর্কে এ তথ্য জানান তিনি। 

আমির জানান, এই মুহূর্তে ছবিটি নিয়ে বিস্তারিত কিছু প্রকাশ করার অনুমতি তার নেই। তবে পরিচালক রাজকুমার হিরানি চিত্রনাট্য নিয়ে কাজ করছেন বলে নিশ্চিত করেন তিনি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে মুম্বইয়ে ফিরে চিত্রনাট্যের চূড়ান্ত সংস্করণ শোনার আশা করছেন অভিনেতা। 

আমির খান, আর মাধবন, শর্মন জোশী ও কারিনা কাপুর খান অভিনীত ছবিটি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। বন্ধুত্ব, শিক্ষাব্যবস্থা ও জীবনের লক্ষ্য নিয়ে নির্মিত সিনেমাটি আজও বলিউডের অন্যতম জনপ্রিয় ছবি হিসেবে বিবেচিত। 

তবে, ‘থ্রি ইডিয়টস ২’-এর শুটিং শুরুর তারিখ, অভিনয় শিল্পীদের চূড়ান্ত তালিকা কিংবা মুক্তির সময়সূচি নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণার তথ্য পাওয়া যায়নি। 

   

About

Popular Links

x