Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ওমরাহ হজ করতে সৌদি আরবে ফেরদৌস

সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে নির্বাচিত হন ফেরদৌস

আপডেট : ১৫ মার্চ ২০২৪, ০৭:১০ পিএম

ওমরাহ হজ পালন করতে সৌদি আরব গিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর ২টায় একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে রওনা দেন ফেরদৌস। সঙ্গে রয়েছেন মা, শাশুড়ি এবং বোন।

এদিকে, মক্কা শরিফে তোলা একটি ছবি আজ দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন ফেরদৌস। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, “আলহামদুল্লিলাহ”।

ফেরদৌস সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে নির্বাচিত হন। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি মডেলিং ও উপস্থাপনাতেও সুনাম কুড়িয়েছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে উচ্চতর ডিগ্রি নিয়েছেন।

ফেরদৌস আহমেদ অভিনীত প্রথম চলচ্চিত্র নায়ক সালমান শাহর অসমাপ্ত কাজ “বুকের ভিতর আগুন”। সিনেমাটি পরিচালনা করেছিলেন ছটকু আহমেদ। তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র গাজী মাজহারুল আনোয়ারের পরিচালনায় “পৃথিবী আমারে চায় না”। পাশাপাশি তিনি কলকাতার চলচ্চিত্রেও অভিনয় করেন।

   

About

Popular Links

x