Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

পরীমণির গ্যারান্টি: অন্য কোনো মানুষ আর দরকার নেই

উপস্থাপক প্রশ্ন করেছিলেন- পরীর জীবনে কোনো পারফেক্ট মানুষ যদি আসে, তাহলে তাকে কি গ্রহণ করবেন

আপডেট : ২১ জুন ২০২৪, ০৬:৫৮ পিএম

ঈদ এলেই সিনেমার তারকারা হাজির হন ভক্তদের সামনে। টেলিভিশনের পর্দায় নানা বিষয়ে কথা বলেন। উত্তর দেন ব্যক্তিগত প্রশ্নেরও।

এবারের ঈদ-উল-আজহায় অন্য তারকাদের মতো একটি অনুষ্ঠানে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙার পর্দায় রান্নাবিষয়ক অনুষ্ঠানে হাজির হয়ে জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা তুলে ধরেছেন এই নায়িকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই রান্না নিয়ে ছবি পোস্ট করতে দেখা যায় পরীমণিকে। রান্না করতে উপভোগ করেন তিনি। 

এ বিষয়ে উপস্থাপিকার প্রশ্নে পরীমণি বলেন, “রান্নাঘর মানেই আমার কাছে এই একটু গানটান বাজবে। এখন যেটা হয় যে একদিকে বাবুর সঙ্গে খেলি একদিকে রান্না করি। যদিও সময়টা করে উঠতে পারি না এখন।”

পরীর জীবনে কোনো পারফেক্ট মানুষ যদি আসে, তাহলে তাকে কি গ্রহণ করবেন? উপস্থাপকের এই প্রশ্নে পরীমণি বললেন, “আসছে তো। এই যে দুজন অ্যাঞ্জেল আমার জীবনে, পরীর ডানা দুইটা (দুই সন্তান)। আর কে আসবে? কিসের জন্য অপেক্ষা? অন্য কোনো মানুষ আর দরকার নেই, একদম গ্যারান্টি।”

পরীমনি অভিনীত ওয়েব সিরিজ “রঙিলা কিতাব” ও পশ্চিমবঙ্গের সিনেমা “ফেলুবক্সী” মুক্তির অপেক্ষায় রয়েছে।

ফেলুবক্সীর শুটিং জার্নি প্রসঙ্গে পরীমণির ভাষ্য, “ওখানকার সবাই আমাকে অনেক ভালোবাসে। সেটা আমি বুঝতে পারি। আসলে বোঝা যায়। তাদের ভালোবাসার প্রতি আমি কৃতজ্ঞ। বলিউডে আমার প্রিয় পরিচালক সঞ্জয় লীলা বানসালি।”

   

About

Popular Links

x