Sunday, September 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

শাকিবের জন্যই কি ‘রিভেঞ্জ’র প্রচারণায় ছিলেন না বুবলী?

বুবলী বলেন, সব সম্পর্কের ঊর্ধ্বে আমার সন্তানের বাবা

আপডেট : ২৯ জুন ২০২৪, ০৩:৩৭ পিএম

‘‘রিভেঞ্জ’’ ছবির প্রচারণায় সক্রিয় ছিলেন না চিত্রনায়িকা শবনম বুবলীকে। ছবির পরিচালক মোহাম্মদ ইকবালে গণমাধ্যমে দাবি করেন, হয়তো চিত্রনায়ক স্বামী শাকিব খানের ‘‘তুফান’’ ছবি মুক্তির কারণে বুবলী ‘‘রিভেঞ্জ’’ ছবির প্রচারণায় ছিলেন না।

তবে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বুবলী জানিয়েছেন, তিনি তার সিনেমার প্রতি দায়িত্বশীল। তাই ঈদের আগে বিএফডিসিতে অনুষ্ঠিত ‘‘রিভেঞ্জ’’ সিনেমার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। সব প্রমোশনাল টিভি প্রোগ্রামে ‘রিভেঞ্জ’’ সিনেমা নিয়ে কথা বলেছেন। পরিচালকের অভিযোগকে উড়িয়ে দেন তিনি। 

বুবলী বলেন, “আমার পরিবার বলেন, সহশিল্পী বলেন, স্বামী বলেন এবং সব সম্পর্কের ঊর্ধ্বে আমার সন্তানের বাবা। তাকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোনো মন্তব্য করেন, আমি অবশ্যই সে ব্যক্তিকে এড়িয়ে চলব। তাই যেদিন থেকে দেখেছি, শাকিব খানকে নিয়ে ইকবাল ভাই আপত্তিকর মন্তব্য শুরু করলেন, তখন থেকেই আমি তাকে এড়িয়ে চলি। এরপর ইকবাল ভাই আমাকে নিয়েও বেফাঁস কথা বলা শুরু করলেন। এসব পরিস্থিতির আগেই ‘রিভেঞ্জ’ ও ‘বিট্রে’ সিনেমার শুটিং শুরু হয়, যার কারণে পেশাগত জায়গা থেকে কাজগুলো শেষ করেছি।”

এদিকে ‘‘বিট্রে’’ ছবি থেকে বাদ পড়ার বিষয়ে বুবলি জানান, ‘‘বিট্রে’’ থেকে তিনি নিজেই সরে এসেছেন।

বুবলী বলেন, “চার বছর আগে করেছি ‘রিভেঞ্জ’ ছবিটির শুটিং। কাছাকাছি সময়েই ‘বিট্রে’ ছবিটি সাইন করা হয়, তখন পরিস্থিতি এখনকার মতো ছিল না। সিনেমার পরিচালক যথেষ্ট সম্মান দিয়ে আমাকে ছোট বোন হিসেবে তাঁর সিনেমায় চুক্তিবদ্ধ করেন। কিন্তু কিছুদিন পর থেকে দেখলাম, ইকবাল ভাই আমাকে নিয়ে বা আমার অন্যান্য মুভি নিয়েও নানান মন্তব্য শুরু করলেন। তিনি সব দায় তার সিনেমার নায়ক-নায়িকার ওপর দিচ্ছেন। মনে হয়েছে, তার পরবর্তী সিনেমা নিয়েও তিনি হয়তো বিতর্ক সৃষ্টি করতে পারেন। তাই আমিও মনে করলাম, নিজে থেকে সরে আসাই ভালো।’’ 

এদিকে ‘‘মায়া দ্য লাভ ২’’ ছবি থেকে বাদ পড়ার বিষয়ে বুবলীর মন্তব্য এমন, ‘‘এই ছবিতে চুক্তিবদ্ধই যেখানে হইনি, সেখানে তো বাদ পড়ার কিছুই নেই।’’

   

About

Popular Links

x