Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

এবার ‘তান্ডব’ চলবে ঘরে ঘরে

তারকাবহুল উপস্থিতি, গল্প ও নির্মাণ সব মিলিয়ে ‘তান্ডব’ এখন আলোচনার কেন্দ্রে

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০৪:৪৩ পিএম

শাকিব খান অভিনীত ও রায়হান রাফী পরিচালিত ‘‘তান্ডব” সিনেমা মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের আগ্রহে রয়েছে। দেশের প্রেক্ষাগৃহে ঝড় তোলা ‘‘তান্ডব’’ এবার আসছে ঘরে ঘরে। বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী দর্শকের কাছে পৌঁছাতে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পেতে যাচ্ছে আলোচিত সিনেমা ‘‘তান্ডব’’। এবার ঘরে বসে হইচইতে দেখা যাবে বছরের অন্যতম আলোচিত ও বক্স অফিস কাঁপানো এই সিনেমাটি।

রায়হান রাফী পরিচালিত এই সিনেমাটিতে প্রধান চরিত্রে আছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। এছাড়াও অতিথি চরিত্রে দেখা যাবে দুই জনপ্রিয় তারকা- আফরান নিশো ও সিয়াম আহমেদকে। সিনেমার তারকাবহুল উপস্থিতি, গল্প ও নির্মাণ সব মিলিয়ে ‘‘তান্ডব’’ ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

‘তাণ্ডব’ সিনেমার দৃশ্য/স্ক্রীনশট

সিনেমাটি মুক্তির সময় থেকেই দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। বক্স অফিসে সিনেমাটি সফল হওয়ায় এবার ওটিটিতেও সেই আগ্রহ আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ওটিটিতে সিনেমাটির মুক্তি নিয়ে সিনেমাটির পরিচালক রাফী বলেন, ‘‘তান্ডব নির্মাণ আমার জন্য একদম ভিন্ন অভিজ্ঞতা ছিল। আমরা চেষ্টা করেছি এই সিনেমায় নতুন গল্প, আইডিয়া, নির্মাণ ধরণ, ফিলোসফি সবকিছুতেই নতুনত্ব রাখার। আমি পুরো প্রক্রিয়াটি অনেক আনন্দ নিয়ে করেছি। এই আনন্দ আরও দ্বিগুণ হয়েছিল যখন দেখেছি হলে দর্শক অনেক বেশি উপভোগ করছে তান্ডব। এবার হইচই-এর মাধ্যমে পুরো পৃথিবী দেখতে পারবে আমাদের সিনেমা। প্রেক্ষাগৃহে দর্শকের যেমন ভালোবাসা-উচ্ছ্বাস পেয়েছি, আশা করছি ওটিটির দর্শকের কাছ থেকে আরও বেশি ভালোবাসা পাবো।”

অন্যদিকে, শাকিব খান তার ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন দর্শকদের। ‘‘তুফান’’-এর পর ‘‘তান্ডব’’ শাকিব-রাফী জুটির দ্বিতীয় সিনেমা। হইচইতে এখন পর্যন্ত মুক্তি পাওয়া বাংলাদেশি সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি স্ট্রিম হয়েছে ‘‘তুফান’’। এটা থেকেই বোঝা যায় দর্শক এই সিনেমাকে কত ভালোবাসা দিয়েছে।

‘তাণ্ডব’ সিনেমার দৃশ্য

‘‘তান্ডব’’-এ শাকিব খানের সঙ্গে রয়েছেন গ্ল্যামারাস এবং শক্তিশালী এক স্টারকাস্ট। জয়া আহসান, সাবিলা নূর, আফজাল হোসেন, শহিদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, এফএস নাঈম, রোজী সিদ্দিকীসহ আরও অনেকেই এই সিনেমায় অভিনয় করেছেন। মূল চরিত্রে শাকিব খান থাকলেও অতিথি চরিত্রে হাজির হয়েছেন ‘‘সুড়ঙ্গ’’ খ্যাত আফরান নিশো এবং তরুণ প্রজন্মের আলোচিত নায়ক সিয়াম আহমেদ। বিশেষ চরিত্রে আছেন তারিক আনাম খান, যিনি তার অসাধারণ অভিনয়ে সিনেমাটিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন।

চলমান সমাজব্যবস্থা, ক্ষমতার দৌরাত্ম্য আর প্রতিশোধের আবেগকে ঘিরে নির্মিত এই সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রায়হান রাফী ও আদনান আদিব খান। ‘‘তান্ডব’’-এর গানগুলোও বেশ জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে ‘‘লিচুর বাগানে’’ গানটিকে শ্রোতা নিয়ে গেছে এক অন্য মাত্রায়।

সিনেমাটি খুব শীঘ্রই হইচই প্লাটফর্মে স্ট্রিমিং হবে।

 

   

About

Popular Links

x