বাবা সিদ্দিকির হত্যার পর থেকে একের পর এক হুমকি পেয়ে চলেছেন বলিউড ভাইজান সালমান খান। আর তার নিরাপত্তার জেরে রাতের ঘুম ওড়ে গেছে মুম্োই পুলিশের। ফের মুম্বাই পুলিশের কাছে নতুন করে ভাইজানের জন্য এলো হুমকি। বিষ্ণোই গ্যাংয়ের তরফেই নাকি এই হুমকি দেওয়া হয়েছে বলিউড অভিনেতাকে। জানানো হয়েছে হয় মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে হবে সালমানকে অথবা ৫ কোটি রুপি দিতে হবে। খবর ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের।
সোমবার (৪ নভেম্বর) মুম্বাই পুলিশের ট্রাফিক কন্ট্রোল ইউনিটে নিজেকে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই বলে দাবি করা এক ব্যক্তি একটি বার্তা পাঠিয়েছেন। সেই হুমকি বর্তায় বলা হয়, নির্দিষ্ট দাবি না মানলে সালমান খানকে হত্যা করা হবে।
তিনি বলেন, ‘‘সালমান যদি বেঁচে থাকতে চান, তাহলে তার উচিত আমাদের বিষ্ণোইদের কুলদেবতা মন্দিরে গিয়ে ক্ষমা চাওয়া অথবা ৫ কোটি রুপি দেওয়া। যদি সে তা না করে তবে আমরা তাকে হত্যা করব; আমাদের গ্যাং এখনও সক্রিয় রয়েছে।’’
পুলিশ হুমকি বার্তাটির উৎস অনুসন্ধান করছে এবং সালমান খানের জন্য সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। খুনের হুমকি এবং এই বার্তাটি জেলে থাকা লরেন্স বিষ্ণোইয়ের সাথে যুক্ত কিনা তাও পুলিশ খতিয়ে দেখছে।
জানা গেছে, অভিনেতাকে হুমকি দেওয়ার ঘটনায় ওরলি থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মুম্বই পুলিশ জানিয়েছে, যে নম্বর থেকে মেসেজটি এসেছিল, সেই নম্বরটি খুঁজে বের করা হচ্ছে।
এর আড়ে গত মাসেই বলিউড সুপারস্টারকে খুনের হুমকি দেওয়ার পাশাপাশি ২ কোটি রুপি দাবি জানানো হয়, যার জেরে পুলিশ তদন্ত শুরু করে ৩০ অক্টোবর মুম্বাইয়ের বান্দ্রার এক বাসিন্দাকে গ্রেপ্তার করে। গত ২৯ অক্টোবর মুম্বাই ট্রাফিক পুলিশ একটি বেনামী মেসেজ পায়, যেখানে প্রেরক হুমকি দেন, ২ কোটি রুপি না দিলে ৫৮ বছর বয়সী এই অভিনেতাকে খুন করা হবে।



