Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

এ আর রহমান-সায়রা বানুর বিচ্ছেদের পর যা বললেন তিন সন্তান

এর আগে গতকাল রাতে বিচ্ছেদের ঘোষণা দেন এ দম্পতি

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ০৪:৫৭ পিএম

বিয়ের ২৯ বছর পর বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমান ও তার স্ত্রী সায়রা বানু। মঙ্গলবার রাতে এক বিবৃতিতে এই খবর জানিয়েছেন সায়রা বানুর আইনজীবী।

সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ বলেন, “দীর্ঘ বছর বিবাহিত জীবন কাটানোর পর সায়রা ও তার স্বামী এ আর রহমান একে অপরের থেকে আলাদা হওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘদিনের টানাপোড়েনের পর তাদের এই সিদ্ধান্ত।”

এ ঘটনার পরপরই মা-বাবার বিচ্ছেদ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতিক্রিয়া জানিয়েছেন তাদের তিন সন্তান।

এ আর রহমানের আশা ছিল তারা একসঙ্গে দাম্পত্য জীবনের ৩০ বছর উদযাপন করবেন। কিন্তু এমনটা আর হলো না।

এ আর রহমানের কন্যা রহিমা তার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বাবার পোস্ট শেয়ার করে তার ক্যাপশনে লিখেছেন, “আমাদের জন্য দোয়া করবেন। এটা তাদের ব্যক্তিগত বিষয়।”

অপরদিকে আরেক পোস্টে এ আর রহমানের ছেলে আমিন বলেন, “আমরা সবাই আমাদের গোপনীয়তাকে সম্মান করার জন্য আবেদন করছি। আপনারা তা উপলব্ধি করছেন তার জন্য আপনাদের ধন্যবাদ। ‘

আরেক কন্যা খাদিজা এক পোস্টে লিখেছেন, ‘‘এই বিষয়টিকে যদি একদম গোপনীয়তা ও ব্যক্তিগতভাবে দেখা হয়, তাহলে তা প্রশংসা পাবে।’’

   

About

Popular Links

x