ঢাকা মাতিয়ে গেলেন পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম। শুক্রবার (২৯ নভেম্বর) রাজধানীর আর্মি স্টেডিয়ামে টানা তিন ঘণ্টা দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখেন বলিউডে রাজত্ব করা এই গায়ক।
কনসার্টের আগে বৃহস্পতিবার সন্ধ্যায় আতিফ আসলাম ঢাকায় পৌঁছান। ওঠেন খিলক্ষেতের একটি পাঁচ তারকা হোটেলে ওঠেন।
এরপর শুক্রবার দুপুরে জুমার নামাজ আদায় করতে হোটেল থেকে বের হন এই গায়ক। সড়কের পাশেই মাস্ক পরিহিত অবস্থায় তার নামাজ আদায়ের একটি ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
জানা গেছে, মসজিদে জায়গা না পেয়ে সড়কের ওপরই নামাজ আদায় জনপ্রিয় তারকা। যদিও আতিফ আসলাম খিলক্ষেতের ঠিক কোন মসজিদে নামাজ আদায় করতে গিয়েছিলেন, সেটি জানা যায়নি। তবে ভাইরাল হওয়া ছবিটির সত্যতা নিশ্চিত করা হয়েছে “ম্যাজিকাল নাইট ২.০” কনসার্টের আয়োজক ট্রিপল টাইম কমিউনিকেশনের পক্ষ থেকে।
ট্রিপল টাইম কমিউনিকেশনের জনসংযোগ বিভাগ থেকে সাংবাদিকদের জানানো হয়- কনসার্টের দিন দুপুরে হোটেল থেকে জুমার নামাজ আদায়ের জন্য বের হয়েছিলেন গায়ক। ধারণা করা হচ্ছে, খিলক্ষেতের আশেপাশের এলাকার কোনো একটি মসজিদে নামাজ পড়েছেন তিনি।



আতিফ আসলামের কনসার্ট নিয়ে আয়োজকদের দুঃখ প্রকাশ