Saturday, July 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

শুটিংয়ে আহত অপূর্ব-ফারিণ-পাভেল

একটি ওয়েবফিল্মের শুটিংয়ে এ ঘটনা ঘটেছে

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৭ পিএম

শুটিং চলাকালে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, সাইদুর রহমান পাভেল এবং অভিনেত্রী তাসনিয়া ফারিণ আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর জিন্দা পার্কে একটি ওয়েবফিল্মের শুটিংয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে শুটিংয়ে একটি ড্রাইভিং দৃশ্যে স্কুটি থেকে পড়ে এ ঘটনা ঘটে। তবে অপূর্ব ও ফারিণের অবস্থা তেমন গুরুতর নয়। সাইদুর রহমান পাভেল খানিকটা বেশি আঘাত পেয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

শ্যুটিং চলাকালীন এই স্কুটি থেকে পড়ে আহত হন তারা

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে নির্মাতা কাজল আরেফিন অমির কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে শুটিং স্পট থেকে লোকেশন ম্যানেজার মালু দেওয়ানের সঙ্গে কথা বলে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে কোন ওয়েবফিল্মের শুটিং ছিল এটি, তা তিনি জানাতে চাননি।

কিছুদিন আগে অপূর্ব-ফারিণকে নিয়ে “হাউ সুইট” নামে একটি ওয়েব ফিল্ম নির্মাণের ঘোষণা দিয়েছিলেন অমি। ধারণা করা হচ্ছে সেই ওয়েবফিল্মের শুটিং সেটে এ ঘটনা ঘটেছে।

   

About

Popular Links

x